আবারও আফগানিস্তান সিরিজের সূচিতে পরিবর্তন

আবারও আফগানিস্তান সিরিজের সূচিতে পরিবর্তন। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে।

এর আগে গত শনিবার দেশ ছাড়ার কথা ছিল যুবা দলের ক্রিকেটারদের। তবে ভিসা জটিলতায় কয়েক দিন পিছিয়ে যায় ক্রিকেটারদের যাত্রা। অবশেষে গতকাল স্কোয়াডের ১০ সদস্য ওমান পৌঁছেছে। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে ওমানের উদ্দেশে দেশ ছাড়বেন বাকি সদস্যরা।

সিরিজের আগের সময়সূচি অনুযায়ী একটি ওয়ানডে কমেছে। তবে নতুন করে সময়সূচিতেও আবারও পরিবর্তন এসেছে। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। বাকি তিন ম্যাচ হবে ১৯, ২১ এবং ২৩ অক্টোবর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম।

spot_imgspot_img
spot_img

Related Articles