ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্য বাংলাদেশের

আসন্ন ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পথে বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট চলার মধ্যেই আজ দেশ ছেড়েছেন সীমিত ওভারের দলের ক্রিকেটাররা। আসন্ন এই সিরিজে চমক হিসেবে দলে জায়গা পেয়েছেন আলিস আল ইসলাম।

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অভিযান। ১৯ অক্টোবর মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিন দলের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। তাঁর প্রত্যাশা, দল হিসেবে খেলতে পারলে এই সিরিজে ফাইনালে ওঠার পাশাপাশি শিরোপাও জিততে পারবে বাংলাদেশ।

সোহান বলেন, ‘আমার কাছে মনে হয়, দল হিসেবে খেলতে পারলে আমাদের ফাইনাল খেলা উচিত এবং চ্যাম্পিয়ন হওয়া উচিত। সামনে এশিয়া কাপ এবং এরপরই বিশ্বকাপ। আমার কাছে মনে হয়, এই সিরিজটা ভালো একটা মঞ্চ। এখানে ভালো করতে পারলে সেই আত্মবিশ্বাসটা আসবে।’

সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি বড় টুর্নামেন্ট থাকায় ত্রিদেশীয় সিরিজকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সোহান। তিনি বলেন, ‘এশিয়া কাপ এবং এরপরই বিশ্বকাপ। যেহেতু বড় দুটি টুর্নামেন্ট আছে, তার আগে এ রকম ত্রিদেশীয় সিরিজে খেলার সুযোগ পাচ্ছি। দল হিসেবে বললে, অবশ্যই আমাদের এখানে ভালো করা উচিত এবং ফাইনাল জেতা উচিত।’

spot_imgspot_img
spot_img

Related Articles