উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ দুই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে আজ বুধবার মাঠে নামবে চার শিরোপা প্রত্যাশী দল বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, প্যারিস সেন্ত জার্মেই ও লিভারপুল। বার্সেলোনা মুখোমুখি হবে স্বদেশি ক্লাব আতলেতেকিা মাদ্রিদের। আর প্যারিস সেন্ত জার্মেই খেলবে লিভারপুলের বিপক্ষে।
এরই মধ্যে অন্য দুই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা শেষ হয়েছে। একটিতে আর্সেনাল ১-০ গোলে স্পোর্টিং লিসবনকে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে রয়েছে। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে।
বার্সেলোনা-আতলেতিকো ম্যাচটি উপভোগের জন্য স্প্যানিশ ফুটবল ভক্তরা উম্মুখ হয়ে আছে। বার্সেলোনা যদিও একটা সুবিধাজনক অবস্থায় রয়েছে তবে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে কথা বলবে তা স্পষ্ট। দুই দলের মাঝে সর্বশেষ পাঁচ ম্যাচে স্পষ্ট আধিপত্য বার্সেলোনার। পাঁচ ম্যাচের চারটিতে জয় বার্সেলোনার।
প্রথম ম্যাচে জয় আতলেতিকোর তবে
বছরের প্রথম ম্যাচে বার্সেলোনার বিপক্ষে আতলেতিকো মাদ্রিদ জয় পেয়েছিল। এক ম্যাচেই বার্সেলোনা বিধ্বস্ত করে ছেড়েছিল আতলেতিকো মাদ্রিদ। ৪-০ গোলে জয় পেয়েছিল আতলেতিকো মাদ্রিদ। কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ ছিল এটি। ফিরতি লেগে অবশ্য বার্সেলোনা প্রতিশোধ নিয়েছিল। কিন্তু ফাইনালে ওঠার জন্য যথেষ্ঠ ছিল না, বার্সেলোনা জিতেছিল ৩-০ গোলে। শেষ ম্যাচে জিতেও সেমিফাইনাল থেকে ছিটকে যায় তারা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল বার্সেলোনার সামনে সেই হারের প্রতিশোধ নেওয়ার আরও একটা সুযোগ এনে দিয়েছে। সে জন্য প্রস্তুত ফারমিন লোপেজ, লামিনে ইয়ামাল আর মার্ক রাশফোর্ডরা। অন্যদিকে প্রস্তুত হুলিয়ান আলভারেজ, অ্যান্তোনিও গ্রিজম্যান আর রুগেরি।
দুই দলের সর্বশেষ লড়াইয়েও দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল আতলেতিকো মাদ্রিদ। গত শনিবার ঘরোয়া লিগের ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বার্সেলোনা শেষ মুহুর্তের গোলে ২-১ ব্যবধানে জয় পায়।
আগেও দুইবার
চ্যাম্পিয়ন্স লিগে নক আউট পর্বে এর আগে দুইবার এই স্প্যানিশ দল দুটি মুখোমুখি হয়েছিল। সে দুইবারই তারা কোয়ার্টার ফাইনালে খেলেছিল। প্রথমবার ২০১৪ সালে, দ্বিতীয়বার ২০১৬ সালে। উভয় বার আতলেতিকো মাদ্রিদ ফিরতি লেগে নিজেদের মাঠের খেলেছিল।
স্বস্তিতে বার্সেলোনা
মাঠে নামার আগে আতলেতিকো মাদ্রিদের তুলনায় বার্সেলোনা একটু বেশিই স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। কেননা ঘরোয়া লিগের শিরোপা দৌড়ের চাপটা অনেকটাই তারা দূরে ঠেলে রাখতে পেরেছে। রিয়াল মাদ্রিদ থেকে অনেকটা এগিয়ে থাকায় তারা এ ম্যাচে পূর্ণ মনোযোগ দিতে পারবে, যা তাদেরকে এগিয়ে রাখবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















