বিসিবির নতুন টুর্নামেন্টের উদ্বোধন আজ

ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো চালুর পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) পর ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন ফরম্যাটকে একই কাঠামোর অধীনে নিয়ে আসার পরিকল্পনা করেছে বিসিবি। এ উপলক্ষে আজ রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হবে সমন্বিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ৩ অক্টোবর শুরু হবে লাল বলের এনসিএল। এরপর অনুষ্ঠিত হবে ওয়ানডে প্রতিযোগিতা। সবশেষে হবে টি-টোয়েন্টি সংস্করণ। বিপিএলের আদলে আয়োজিত হতে যাওয়া এই দুটি টুর্নামেন্টে ছয়টি দলের মালিকানা স্বত্ব বাংলাদেশের বিভিন্ন করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানা স্বত্ব দেওয়ার পরিকল্পনা করেছে বিসিবি। এর ফলে ঘরোয়া ক্রিকেটের নতুন কাঠামোয় বিসিবির সরাসরি ব্যবস্থাপনার পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও থাকবে।

আজ সন্ধ্যা সাতটায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শুরুতে টুর্নামেন্টটির নাম ‘বাংলাদেশ ফার্স্ট’ রাখার কথা থাকলেও শেষ মুহূর্তে নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। নতুন নাম হতে পারে ‘ডি থ্রি ট্রফি’। ‘ডি থ্রি’ বলতে বোঝানো হচ্ছে ‘ডমেস্টিক থ্রি টুর্নামেন্ট’-ঘরোয়া ক্রিকেটের তিন সংস্করণের সমন্বিত আয়োজন।

এই আয়োজনের টি-টোয়েন্টি সংস্করণ শুরু হওয়ার কথা আগামী ১২ ডিসেম্বর। বরিশালের ক্রিকেট স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। একই ভেন্যুতে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ফাইনাল।

টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ছয়টি প্রতিষ্ঠানের নাম প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। প্রতিষ্ঠানগুলো হলো ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, এসিআই? ল্যাবরেটরিজ এবং নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

spot_imgspot_img
spot_img

Related Articles