নাঈমের ঘটনায় বিসিবির উদ্বেগ প্রকাশ । জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তামিমের বিসিবি। ক্রিকেটারদের মর্যাদা ও অধিকার রক্ষায় বিসিবি বদ্ধপরিকর বলে দাবি করেছে বোর্ড। একইসাথে এই ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে।
শনিবার সকালে দেওয়া এক বিবৃতিতে বোর্ড জানায়,‘নাঈম হাসানকে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবির। একইসাথে সুষ্ঠু তদন্তের দাবি বোর্ডের। বিসিবি উল্লেখ করেছে, ‘বিসিবি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের হাতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
নাঈমের ঘটনায় বিসিবির উদ্বেগ প্রকাশ
বিসিবি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন অগ্রহণ যোগ্য ও অনুপযুক্ত আচরণ অত্যন্ত দুঃখজনক। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং মনে করে, এ ধরনের ঘটনার দ্রুত ও যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। বোর্ড আশা করছে, ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি জানার পর থেকেই বোর্ড নাঈম ও তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ও তাদের খোঁজ খবর নিচ্ছে। একইসাথে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে। বিষয়টির সুষ্ঠু সমাধানে চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গেও বোর্ড নিবিড়ভাবে কাজ করছে বোর্ড।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনর্ব্যক্ত করেছে যে, তাদের সব ক্রিকেটারের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় তারা বদ্ধপরিকর এবং এই ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















