ভারত-শ্রীলংকা টেস্ট সিরিজ
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই সফরে ২টি টেস্ট খেলবে শুভমান গিলের দল দলে ফিরেছেন স্পিনার বরীন্দ্র জাদেজা নাম রয়েছে তারকা পেসার জশপ্রীত বুমরাহর, তবে বুমরাহকে পার হতে হবে ফিটনেস পরীক্ষার কঠিন বাধা।
দীর্ঘ চোট কাটিয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে ইনজুরির কারণে দলের বাইরেই থাকতে হচ্ছে নীতীশ রেড্ডি ও হর্ষিত রানার মতো তরুণদের। আগামী ১৫ আগস্ট গল-এ শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ আগস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে সিরিরেজ ২য় ও শেষ টেস্ট।
ভারতের জন্য এই টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপুর্ণ কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে শুভমান গিলের দলের সামনে সিরিজ জয়ের বিকল্প নেই।

ভারতীয় ক্রিকেট পাড়ায় স্কোয়াড ঘোষনার আলোচনায় ছিল জশপ্রীত বুমরাহকে নিয়ে কারণ বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তবে যেহেতু ৩ সপ্তাহ বাকি আছে সিরিজ শুরু হতে তাই তাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বর্তমানে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে এবং নির্ধারিত সময়ে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষেই ম্যাচ খেলার সবুজ সংকেত পাবেন তিনি।
তাছাড়া শ্রীলঙ্কার স্পিন-সহায়ক কন্ডিশনে রবীন্দ্র জাদেজার প্রত্যাবর্তনকে ভারতের বড় স্বস্তি মনে করা হচ্ছে। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে চোট পেয়ে জাতীয় দলের বাইরে ছিলেন এই অলরাউন্ডার। এছাড়া ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে ধারাবাহিকভাবে ১৩১টি উইকেট নেওয়া স্পিনার সারাংশ জৈনকে প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে। সাই সুদর্শন ও দলে আছেন তবে তাকে বুমরাহর মতো ফিটনেস টেস্ট উৎরাতে হবে।
সফরে একটি প্রস্তুতি ম্যাচ ও খেলবে ভারতীয় দল।
ভারতের টেস্ট স্কোয়াডঃ
শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দেবদত্ত পাড়িক্কল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, সারাংশ জৈন, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও গুর্নুর ব্রার।


