জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন নাঈম শেখ। তবে যখনই জাতীয় দলে ডাক পান তখনই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এই ওপেনার। তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আসন্ন সিরিজে ভালো করে আবারো জাতীয় দলে ফিরতে চান নাঈম।

দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন বলেন, ‘এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এই জায়গায় ভালো করে অবশ্যই জাতীয় দলের ফেরার লক্ষ্য থাকবে। ব্যক্তিগত লক্ষ্যটা এখন খোলাসা করতে চাচ্ছি না। নিজের মতো করে পরিকল্পনা করছি। দলকে জেতানোই সবচেয়ে বড় লক্ষ্য।’

নিজের খেলার ধরন নিয়ে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ওখানে প্রথমে (সাউথ আফ্রিকায়) দুইটি চার দিনের ম্যাচ এবং তারপর ওয়ানডে ম্যাচ আছে। চেষ্টা থাকবে পরিস্থিতি অনুযায়ী খেলার। যেভাবে এতদিন প্রস্তুতি নিয়েছি, ওটা যেন ঠিকভাবে মেলে ধরতে পারি, এটাই লক্ষ্য থাকবে।’

‘সত্যি বলতে এত লম্বা চিন্তা করছি না। শুধু এই সিরিজটা খেলতে যাচ্ছি। উপভোগ করে এই সিরিজটা যেন ভালো খেলতে পারি, জিততে পারি-এই সিরিজটাতেই মনোযোগ আছে।’-যোগ করেন তিনি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles