স্পেনের রূপকথার ইতি টানলো পর্তুগাল

টানা জয়ের বিশ্বরেকর্ড গড়তে পারল না স্পেন। টানা ২৪ ম্যাচ জয়ের পর পর্তুগালের কাছে হেরে থামল ফুটবলের বিশ্বচ্যাম্পিয়নদের ক্রিকেট দলের জয়যাত্রা। স্পেনকে ৫৭ রানে হারিয়েছে পর্তু্গাল। 

বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও পর্তুগাল। পর্তুগাল আগে ব্যাট করে তুলেছিল ১৬০ রান। জবাবে স্পেন গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে। আর তাতেই সেই রেকর্ড থেকে বঞ্চিত হয় স্পেন। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ড্যানিয়েল ডোয়েস-কায়ে।

পর্তুগালের পক্ষে দুই পেসার সেবাস্টিয়ান অলিভিয়েরা ও জেরেমি মার্টিন্স দুটি করে উইকেট শিকার করেন। বাংলাদেশি বংশোদ্ভুত বাঁহাতি স্পিনার সিরাজউল্লাহ খাদেম ১৯ রানে ২ উইকেট নেন।

ম্যাচটা খেলতে নামার আগে স্পেন জাতীয় ক্রিকেট দলের সঙ্গী ছিল টানা ২৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের রেকর্ড। পর্তুগালের কাছে হারে আন্তর্জাতিক ক্রিকেটে টানা অপরাজিত থাকার রেকর্ডটি আর ভাঙা হলো না স্পেনের। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে টানা ২৫টি টেস্টে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া।

স্পেনে জয়যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে৷ এরপর থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত তারা জিতেছে টানা ২৪টি ম্যাচ।

স্পেনের বিপক্ষে জয়ে ২০২৭ সালের ইউরোপ কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে পর্তুগাল। সেখান থেকে ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে ওঠার সুযোগ থাকছে তাদের।অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ময়জেস হেনরিকসের অধীনে বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে দলটি জিতেছে টানা ৫টি ম্যাচ।

এই ম্যাচ জিতে ইউরোপ কোয়ালিফায়ারে জার্সির ও ডেনমার্কের সঙ্গে যোগ দিল পর্তুগাল। স্কটল্যান্ডও এই পর্বে খেলবে। আর ইউরোপের বাকি দুই দল ইতালি ও নেদারল্যান্ডস সরাসরি গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা পেয়েছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles