নিজের এজেন্টকে ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ

টানা দুই মৌসুম অ্যাস্টন ভিলা ছাড়তে ব্যর্থ হওয়ায় নিজের এজেন্ট গুস্তাভো গোনিকে ছাঁটাই করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। 

মেক্সিকোর ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম আল বাত এমন খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বড় ক্লাবে যাওয়ার চেষ্টা করেও সফল না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন মার্তিনজে। 

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার খুব কাছাকাছি ছিলেন মার্তিনেজ। এমনকি অ্যাস্টন ভিলার সমর্থকদের আবেগঘন বিদায়ও জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে সেই দলবদল ভেস্তে যায়।

এবার মার্তিনজের সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় ছিল জুভেন্টাস। তবে কদিন আগে সেই আলোচনাও ভেস্তে যায়। 

আল বাত জানিয়েছে, অ্যাস্টন ভিলার ১ থেকে দেড় কোটি ডলারের (১২৩ কোটি থেকে ১৮৫ কোটি টাকা) চাওয়া এবং বিশ্বকাপের আগে ডান হাতের আঙুল ভেঙে যাওয়ায় তার কাছে সেরা পারফরম্যান্স পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয় জুভেন্টাসের। এই দুই কারণে চুক্তিটি হয়নি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles