এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টকে হারিয়ে ২য় জয় পেল ড্যাফোডিল

এবিজি ইউনিভার্সিটি কাপে নিজেদের ২য় ম্যাচে জয় পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। খেলার শুরু থেকেই আক্রমনের পর আক্রমন করে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ড্যাফোডিল ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে কিন্তু গোল পাচ্ছিলনা ড্যাফোডিল অবশেষে খেলার ৪৯ মিনিটে একটি সঙ্গবদ্ধ আক্রমন থেকে পেনাল্টি এরিয়ার মধ্যে জটলা থেকে বল পেয়ে যান সুলেইমান আব্দুল্লাহী তিনি কাছের পোস্টে শট ‍নিলে প্রথম বারের মত বল জালের ঠিকানা খুঁজে পায় আর তাতেই সমস্ত সঙ্কা উড়িয়ে শেষ মুহূর্তের গোলে ফারইস্টকে হারায় ড্যাফোডিল।

ফারইস্ট খেলার অতিরিক্ত ৫ মিনিটে সময়ে চেষ্টা করেও গোলের দেখা পায়নি। এটি ড্যাফোডিলের টানা ২য় জয় গতকাল টুর্নামেন্টের ১ম দিনে নিজেদের প্রথম ম্যাচে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে ৩-১ গোলে হারিয়েছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বিদেশী বেশ কয়েকজন খেলোয়াড় ম্যাচের মূল পার্থক্য গড়ে দিয়েছে। গত ম্যাচেও গোল করেছিল নাইজেরিয়ান দাওদা ও ইউনুসা।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও এআইইউবির খেলা শুরুর মুহূ্র্তে

মঙ্গলবার (২৭ অক্টোবর) এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তারে মরিয়া ছিল দুই দল। তবে প্রথমার্ধে দুই দলের স্ট্রাইকাররা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো দলেরই জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা আরো বাড়ে। গোলের খোঁজে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ ও প্রতি-আক্রমণ চালাতে থাকে ড্যাফোডিল ও ফারইস্ট। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা এবং গোলরক্ষকদের দারুণ দক্ষতায় গোলের দেখা পায়নি উভয় দল।

ম্যাচ যখন একদম শেষ মুহূর্তে, ঠিক তখনই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ফারইস্টের রক্ষণভাগের অসতর্কতার সুযোগ নিয়ে ম্যাচের শেষ মিনিটে ড্যাফোডিলের স্ট্রাইকার সুলেইমান আব্দুল্লাহী বল জালে জড়ান। এই এক গোলের নাটকীয় জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে উল্লাসে মেতে উঠে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আজ দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তবে কোন দল গোল করতে না পারায় ১ পয়েন্ট করে নিয়ে মাঠ ত্যাগ করে অপরদিকে দিনের ২য় ম্যাচে মুখোমুখি হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ তবে এই ম্যাচে আমেরিকান ইউনিভার্সিটি ৪-০ গোলে ব্র্যাক বিশ্ববিদ্যালকে পরাজিত করে ৩ পয়েন্ট অর্জন করে। এবিজি ইউনিভার্সিটি কাপে ১০টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় দুটি গ্রুপে বিভক্ত হয়ে পরস্পর মোকাবেলা করছে। দুই গ্রুপ থেকে ৪টি দল সেমিফাইনাল খেলবে সেমিতে বিজয়ী দল ফাইনালে ‍মুখোমুখি হবে।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে দেশের একমাত্র বিশেষায়িত স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস নেটওয়ার্ক। দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।

spot_imgspot_img
spot_img

Related Articles