নেশনস লিগে ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের গোল বন্যা

ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। আক্রমণভাগের দুর্দান্ত নৈপুণ্যে উয়েফা নেশনস লিগের ম্যাচে স্বাগতিকদের ৭-০ গোলে বিধ্বস্ত করেছে থমাস টুখেলের দল। রিজেকায় অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেছেন হ্যারি কেন ও বুকায়ো সাকা। একটি করে গোল করেছেন জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও বদলি খেলোয়াড় মরগান রজার্স।

শুধু গোল করাই নয়, সতীর্থদের গোল করাতেও সমান কার্যকর ছিলেন ইংল্যান্ডের আক্রমণ ভাগের খেলোয়াড়েরা। কেন ও সাকা দুটি করে গোল করার পাশাপাশি একটি করে গোলে সহায়তা করেছেন। বেলিংহাম একটি গোলের সঙ্গে সতীর্থদের তিনটি গোলে অবদান রেখেছেন। গর্ডন একটি গোল করেছেন, একটি গোলেও সহায়তা করেছেন।

শুরু থেকেই চড়াও ইংল্যান্ড

ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়ার ওপর চড়াও হয় ইংল্যান্ড। অষ্টম মিনিটেই বেলিংহামের দারুণ এক পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন কেন। বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ইংল্যান্ড অধিনায়ক। জাতীয় দলের হয়ে এটি ছিল তাঁর ৮৮তম গোল।

২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। সাকার বাড়ানো ক্রসে গর্ডনের কাছ থেকে বল পেয়ে গোল করেন বেলিংহাম।প্রথমার্ধে ইংল্যান্ডের আক্রমণাত্মক ফুটবলের সামনে দিশেহারা হয়ে পড়ে ক্রোয়েশিয়া। ৩৯ মিনিটে কোয়ানসার ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান ৩-০ করেন গর্ডন। এটি ছিল টানা তিন ম্যাচে তাঁর তৃতীয় গোল। বিরতির ঠিক আগে সাকার গোলে ব্যবধান আরও বাড়ায় ইংল্যান্ড। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।

নেশনস লিগে ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের গোল বন্যা
একের পর এক গোল হজমে হতবাক মদরিচ

নেশনস লিগে ইংল্যান্ডের গোলবন্যা

দ্বিতীয়ার্ধেও ইংল্যান্ডের গোলের ক্ষুধা কমেনি। ৫২ মিনিটে দুর্দান্ত এক দলীয় আক্রমণের পর ব্যবধান ৫-০ করেন কেন। সাকার সঙ্গে ওয়ান-টু খেলে ক্রোয়েশিয়ার রক্ষণ ভাঙেন এলিয়ট অ্যান্ডারসন। তাঁর নিচু ক্রস থেকে স্লাইড করে নিজের দ্বিতীয় গোলটি করেন কেন। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন বেলিংহাম। গর্ডনের পাসে গোলরক্ষকের সামনে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি। তবে ৬৮ মিনিটে ষষ্ঠ গোল পেয়ে যায় ইংল্যান্ড। সাকা কেনের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর নিজের দ্বিতীয় গোলটি করেন আর্সেনালের এই উইঙ্গার।

সাকার হ্যাটট্রিকের সুযোগ

এরপর হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন সাকা। কিন্তু গোলপোস্টের খুব কাছ থেকে পাওয়া সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ম্যাচের ৮৭ মিনিটে রজার্সের গোলে পূর্ণতা পায় ইংল্যান্ডের গোল উৎসব। গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠিয়ে ৭-০ ব্যবধান নিশ্চিত করেন বদলি হিসেবে নামা এই খেলোয়াড়।

spot_imgspot_img
spot_img

Related Articles