আগেই ঘোষণা দেওয়া হয়েছিল ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে জমকালো ও বড় আসর হতে যাচ্ছে এই বিশ্বকাপ। স্পেন-আর্জেন্টিনার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিশ্বকাপের। এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে রেকর্ডসংখ্যক ৪৮টি দল। বিশ্বকাপে মাঠের লড়াইয়ে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম ও আর্লিং হালান্ডের মতো তারকারা দর্শকদের উপহার দিয়েছেন নজরকাড়া এক ফুটবল মহোৎসব।
সেইসঙ্গে ইতিহাসের সর্বোচ্চ অঙ্কের প্রাইজমানি পেতে যাচ্ছেন অংশগ্রহণকারী দলগুলো। বিশ্বকাপের এই প্রাইজমানি কীভাবে ভাগ করা হচ্ছে, চ্যাম্পিয়ন দল কত অর্থ পাচ্ছে-এসব তথ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের খেলাধুলা বিষয়ক বিভাগ দ্য অ্যাথলেটিক।
ফিফা ২০২৬ বিশ্বকাপের জন্য রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ ডলার প্রাইজ ফান্ড ঘোষণা করেছে। যা চার বছর আগে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি এবারের প্রাইজমানি। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দলের প্রত্যেকে ন্যূনতম ১ কোটি ৫ লাখ ডলার পাচ্ছে।
এর মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে ৯০ লাখ ডলার। সঙ্গে তাদের প্রস্তুতি খরচ বাবদ দেওয়া হয়েছে আরও ১৫ লাখ ডলার।
চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার।
রানার্স-আপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার।
তৃতীয় স্থান দল ইংল্যান্ড ২ কোটি ৯০ লাখ ডলার।
চতুর্থ স্থান দল ফ্রান্স যাবে ২ কোটি ৭০ লাখ ডলার।
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড-প্রতিটি দল পাবে ১ কোটি ৯০ লাখ ডলার করে।
শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ৮টি দল পেয়েছে ১ কোটি ৫০ লাখ ডলার।
শেষ ৩২ থেকে ছিটকে যাওয়া ১৬টি দল পেয়েছে ১ কোটি ১০ লাখ ডলার।
ব্যক্তিগত সেরা পুরস্কার কী কী?
বিশ্বকাপ সেরা খেলোয়াড় পান গোল্ডেন বল
সেরা গোলরক্ষক জেতেন গোল্ডেন গ্লাভস
আসরজুড়ে সর্বোচ্চ গোলদাতা জিতে নেন গোল্ডেন বুট পুরস্কার।
এসব ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে কোনো অর্থ পুরস্কার নেই।
পুরস্কারজয়ীরা পাবেন শুধু ফুটবল ইতিহাসে নিজেদের নাম লেখানোর গৌরব।


