২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ১১ জুলাই, শনিবার বাংলাদেশ সময় রাত ১:০০ টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে এই হেভিওয়েট ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলের এই ব্লকবাস্টার ম্যাচটিকে ঘিরে ফুটবল বিশ্বে টানটান উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে যারা সারা বছর রাত জেগে ইউরোপীয় ফুটবল দেখতে অভ্যস্ত তাদের কাছে এই ম্যাচটি যেন অনেকটাই ঢাকা ডার্বি ম্যাচের মত হতে পারে। বলা যায় বিশ্বকাপ পুনরুদ্ধারে ২য় কোয়ার্টারে আজ স্পেনের বেলজিয়াম পরীক্ষা!

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন বিশ্বকাপে এইচ গ্রুপে কেপ ভার্দের সাথে গোল শুন্য ড্র করলেও ২য় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে আর উরুগুয়ের সাথে ১-০ গোলের জয়ে অপরাজিত থেকে রাউন্ড শেষ ৩২ এ অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারানোর পর রাউন্ড অব-১৬’র ম্যাচে রোনালদোর পর্তুগালের বিপক্ষে মিকেল মেরিনোরের নাটকীয় গোলে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে। অর্থাৎ স্পেন বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলে ৪টি জয় ও ১টি ড্র করেছে কোন হার নেই আর গোল করেছে ৯টি সবচেয়ে বড় কথা তারা এখনও কোন গোল হজম করেনি।
অন্যদিকে বেলজিয়াম জি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মিশরের সাথে ১-১ গোলের ড্র দিয়ে মিশন শুরু করলেও ২য় ম্যাচেও ইরানের সাথে ১-১ গোলের ড্র করে বসে তবে নিউজিল্যান্ডের সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ৫-১ গোলের বড় জয় দিয়ে শেষ করে। আর শেষ ৩২ এ সেনেগালের সাথে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয়ের পর রাউন্ড অব সিক্সটিনে স্বাগতিক যুক্তরাস্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নিত হয়েছে। মোট ৫ ম্যাচের ৩টিতে আর ২টিতে ড্র করে, গোল করেছে ১৪টি বিপরীতে গোল হজম করেছে ৬টি। বলা যায় বিশ্বকাপের উভয় দলের শুরুটা একটু স্লো হলেও সময়ের সাথে নিজেদের মানিয়ে নিয়ে ম্যাচ বাই ম্যাচ ভাল উন্নতি করছে।

মুখোমুখি লড়াইঃ এখানে অবশ্য স্পেনই এগিয়ে আছে তারা ২২ টি ম্যাচের মধ্যে ১২টি জয় লাভ করেছে অপরদিকে বেলজিয়াম ৫টিতে জয় লাভ করেছে আর ৫টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত দুই দল ২বার মুখোমুখি হয়েছে যেখানে দুপক্ষই ১টি করে জয় পেয়েছে। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় থাকার পর পেনাল্টি শুট আউটে স্পেনকে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল বেলজিয়াম। অপরদিকে ১৯৯০ বিশ্বকাপপের গ্রুপ পর্বের ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল স্পেন।
দু-দেশের শক্তিঃ
স্পেন: রদ্রিগোর মতো নির্ভরযোগ্য মিডফিল্ডার এবং তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ও পেদ্রির চমৎকার বোঝাপড়া স্পেনকে এগিয়ে রাখবে। মজার ব্যাপর হল স্পেন বিশ্বকাপে এখন পর্যন্ত কোন গোল হজম করেনি এটা তাদের আত্নবিশ্বাসকে বাড়িয়ে দিবে।
বেলজিয়াম: বেলজিয়ামের সোনালী প্রজন্মের শেষ প্রতিনিধি কেভিন ডি ব্রুইনা, গোলবারের নিচে থিবো কোর্তোয়া এবং দুর্দান্ত ফর্মে থাকা রোমেলু লুকাকু ভরসার নাম লুকাকু যিনি বিশ্বকাপে ইতিমধ্যে ৮টি গোল করে ম্যারাডোনা ও রিভালদোর পাশে বসেছেন। গত ৩ ম্যাচে তারা মোট ১২টি গোল করেছে।
তবে স্পেন কোয়ার্টার ফাইনালে একটু এগিয়ে থাকবে কারন তাদের রয়েছে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা তাছাড়া তারা বিশ্বকাপ পুনরুদ্ধারে নেমেছে আর বেলজিয়াম এখনও বিশ্বকাপ জয় করতে পারেনি তাদের সর্বোচ্চ সফলতা হলো ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ৩য় স্থান অর্জন। তাই ম্যাচ টেম্পারমেন্ট, আত্নবিশ্বাস এবং হার না মান মানসিকতায় স্পেন এগিয়ে থাকবে, তবে বড় দলকে বিশ্বকাপে হারানোর মানসিকতা তাদের ফুয়েল জোগাবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
স্পেনের হাই ডিফেন্সিভ লাইন এবং উইং আক্রমণ বেলজিয়ামের ডিফেন্সের জন্য বড় পরীক্ষা হবে। অন্যদিকে বেলজিয়ামের কাউন্টার-অ্যাটাকিং স্ট্র্যাটেজি এবং লুকাকুর ফিজিক্যাল উপস্থিতিকে সামলানোর দায়িত্ব থাকবে স্পেনের তরুণ কুবারসি ও অভিজ্ঞ লাপোর্তের ওপর। বিশ্বকাপে মুখোমুখ লড়াইয়ের এগিয়ে যাওয়ার ম্যাচে কে জিতবে স্পেন নাকি বেলজিয়াম তার জন্য এখন শুধু অপেক্ষা। আজ ১০ জুলাই দিবাগত রাত ১ টায় ম্যাচটি শুরু হবে।


