ফিফা বিশ্বকাপ ২০২৬
ফ্রান্স ও স্পেনের মধ্যকার ম্যাচগুলো সবসময়ই ফুটবলের স্ট্র্যাটেজিক মাস্টার ক্লাস হয়ে থাকে। একদিকে স্পেনের বল পজিশন ও হাই-প্রেসিং ফুটবল, অন্যদিকে ফ্রান্সের সলিড ডিফেন্স ও কাউন্টার-অ্যাটাক ফুটবল। দুই পরাশক্তির এই লড়াইকে তাই বলা হচ্ছে ‘ফ্রান্স-স্পেন সেমিফাইনাল ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস লড়াই’!
ট্যাকটিক্যাল ফরমেশন ও লাইনআপঃ
স্পেন: ম্যাচটিতে দুই দলই তাদের শক্তির ওপর ভিত্তি করে ভিন্ন দুটি দর্শনে মাঠে নামে যেমন- স্পেন ৪-৩-৩ এটা তাদের ঐতিহ্যবাহী পাসিং ফুটবল এবং উইং-ভিত্তিক আক্রমণের ওপর ভরসা রাখে। মাঝমাঠে রদ্রি খেলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন, আর দুই উইঙ্গে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার মূল দায়িত্বে থাকেন।
ফ্রান্স: দেশম সাধারণত একটি রক্ষনাত্মক ও ভারসাম্যপূর্ণ দল নামাতে পছন্দ করেন। মাঝমাঠে চুয়ামেনি এবং কান্তে স্ক্রিনিংয়ের দায়িত্ব পালন করবেন, যা ডিফেন্সকে বাড়তি সুরক্ষা দেয়। আর আক্রমণে কিলিয়ান এমবাপ্পে, ওলিসে, দেম্বেলে নিজের গতি দিয়ে কাউন্টার অ্যাটাকে ওঠার অপেক্ষায় থাকেন।
মাঝমাঠের যুদ্ধ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধঃ
স্পেনের পজিশনাল ফুটবল: মূল লক্ষ্য ত্রিভুজ তৈরি করে পাসিংয়ের মাধ্যমে ফ্রান্সের মিডফিল্ড ব্লক ভেঙে আক্রমনে ওঠা, রদ্রি ডিফেন্সিভ মিডফিল্ড থেকে খেলা তৈরি করেন, যা ফ্রান্সের ফরোয়ার্ডদের প্রেসিং করতে বাধ্য করবে।

ফ্রান্সের লো-ব্লক ও মিড-ব্লক: ফ্রান্স কখনোই স্পেনের সাথে বল পজিশনের লড়াইয়ে যায়নি। তারা নিজেদের অর্ধে জমাট হয়ে দাঁড়িয়ে থাকে। এনগোলো, কান্তের ওয়ার্ক-রেট এবং হস্তক্ষেপ স্পেনের মিডফিল্ড থেকে ফাইনাল থার্ডে বল জোগান দেওয়ার রাস্তা অনেকটাই বন্ধ করে দেয়।
উইং বনাম ফুলব্যাক দ্বৈরথঃ
স্পেনের ওভারলোডঃ স্পেন তাদের ফুলব্যাকদের যেমন- কুকুরেলা বা পেদ্রোদের ওপরে তুলে এনে উইঙ্গারদের সাথে ওভারল্যাপ করায়। লামিন ইয়ামাল তার ইনসাইড-কাটিং মুভমেন্ট দিয়ে ফ্রান্সের লেফট-ব্যাককে পরাস্ত করার চেষ্টা করেন।
ফ্রান্সের ডাবল-আপ ডিফেন্স: ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের গতি ও ড্রিবলিং সামলাতে ফ্রান্সের উইঙ্গারদেরও নিচে নেমে ডিফেন্স করতে হতে পারে থিও হার্নান্দেজকে সাহায্য করতে ফ্রান্সের মিডফিল্ডাররা উইংয়ের দিকে শিফট করেন, যাতে স্পেন ওয়ান-অন-ওয়ান পরিস্থিতি তৈরি করতে না পারে।
আক্রমণ ও প্রতি-আক্রমণের কৌশলঃ
স্পেনের হাই-প্রেস: বল হারালেই স্পেন সাথে সাথে ‘কাউন্টার-প্রেস’ করে ফ্রান্সের হাফেই বল কেড়ে নেওয়ার চেষ্টা করে। এর উদ্দেশ্য ছিল এমবাপ্পে বা দেম্বেলেরা যেন বল পেয়ে ঘুরে দাঁড়ানোর সময় না পান।
ফ্রান্সের ডিরেক্ট ফুটবল: ফ্রান্স বল জেতার সাথে সাথেই সময় নষ্ট না করে লং-বল বা থ্রু-বলের মাধ্যমে স্পেনের হাই-লাইন ডিফেন্সের পেছনে এমবাপের গতিকে ব্যবহার করার চেষ্টা করে। স্পেনের ডিফেন্ডাররা কিছুটা ওপরে থাকায় তাদের পেছনে যে ফাঁকা জায়গা তৈরি হয়, সেটাই ছিল ফ্রান্সের মূল টার্গেট।
ম্যাচের টার্নিং পয়েন্ট ও ট্যাকটিক্যাল পরিবর্তনঃ
স্পেনের ক্লিনিকাল ফিনিশিং: স্পেনের তরুণ তুর্কিদের হাফ-চান্স থেকে গোল বের করার ক্ষমতাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। বিশেষ করে বক্সের বাইরে থেকে নেওয়া দূরপাল্লার শট বা উইং থেকে আসা নিখুঁত ক্রস ফ্রান্সের জমাট ডিফেন্সকে ভেঙে ফেলে।
ফ্রান্সের সাইড বেঞ্চ: ম্যাচের শেষভাগে গোল শোধের জন্য দেশম আক্রমণাত্মক পরিবর্তন আনেন তবে স্পেনের মিডফিল্ড তখন বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে ফ্রান্সের আক্রমণের গতি ধীর করে দেয়।

ট্যাকটিক্যাল সারসংক্ষেপ
| বৈশিষ্ট্য | স্পেন | ফ্রান্স |
| মূল দর্শন | পজিশন ও হাই-প্রেস | কমপ্যাক্ট ডিফেন্স ও কাউন্টার |
| প্রধান শক্তি | উইঙ্গারদের গতি ও রদ্রি’র গেম কন্ট্রোল | কান্তে-চুয়ামেনির সেন্ট্রাল ব্লক ও এমবাপ্পের গতি |
| দুর্বলতা | হাই-লাইনের কারণে কাউন্টার অ্যাটাকের ঝুঁকি | বল পজিশন ধরে রেখে আক্রমণ তৈরিতে ঘাটতি |
স্পেনের প্রোগ্রেসিভ এবং নির্ভীক ফুটবল অন্যদিকে ফ্রান্সের রক্ষণভাগ নিটোল হলেও, স্পেনের তরুণ উইঙ্গারদের ক্রিয়েটিভিটি এবং মাঝমাঠের নিখুঁত নিয়ন্ত্রণ ফ্রান্সের কাউন্টার-অ্যাটাকিং স্ট্র্যাটেজিকে অনেকটাই নিষ্প্রভ করে দিয়েছিল।


