দুই গোল পরিশোধ করেছে সেনেগাল। উভয় গোল করেছেন ইসমাইলা সার। তবে হার এড়ানোর জন্য তা যথেষ্ঠ ছিল। ফলে বিশ্বকাপ ফুটবলে ‘আই’ গ্রুপে আরও একটা হার হজম করতে হয়েছে সেনেগোলকে। আর্লিং হালান্ডের জোড়া গোলের সুবাদে তাদেরকে নরওয়ে ৩-২ গোলে হারিয়েছে। নরওয়ের হয়ে অন্য গোলটি করেন মার্কাস হোলমগ্রেন পেডেরসেন। দুই জয়ে নরওয়ের নক আউটে খেলা নিশ্চিত হয়েছে।
টানা দুই জয় নরওয়ের
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলেছে উভয় দল। শেষ পর্যন্ত তারকাখচিত দল নরওয়ের শক্তির জয় হয়েছে। সেনেগাল অবশ্য সহজে ছেড়ে দেয়নি। দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল তারা। তারপরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে এসেই পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি। এ জয়ের ফলে দুই ম্যাচে থেকে ছয় পয়েন্ট নক আউটে খেলা নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে সেনেগালের ভান্ডার এখনো শূন্য। দুই ম্যাচের দুটোতে হেরেছে তারা। আগের ম্যাচে ফ্রান্সের কাছে হেরেছিল ৩-১ গোলে।
প্রথম ম্যাচে নরওয়ে ইরাককে ৪-১ গোলে হারিয়েছিল। সে ম্যাচেও জোড়া গোল করেছিলেন হালান্ড। এ ম্যাচেও জোড়া গোল তার।
সেনেগালের পেছনে তাকানোর সুযোগ ছিল না। ফলে তারা প্রথম থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। বল দখলেও এগিয়ে ছিল। কিন্তু আক্রমণে এগিয়ে ছিল নরওয়ে। সুযোগও তারা বেশি তৈরি করেছে। কিন্তু সেনেগালের রক্ষণভাগে তাদের সব আক্রমণ থমকে যাচ্ছিল। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৪৩ মিনিটে সেনেগালের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে মার্কাস হোলমগ্রেন পেডেরসেন নরওয়েকে এগিয়ে নেন।

বিরতির পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ইউরোপীয় দলটি। গোল বাড়ানোর জন্য মরিয়া হয়ে যায়। সুফল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। বিরতির পর খেলার শুরু হতে না হতেই আর্লিং হালান্ড সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। নরওয়ে দুই গোলে এগিয়ে যায়।
হাল ছাড়েনি সেনেগাল
হালছাড়ার পাত্র ছিল না সেনেগাল। খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা করতে থাকে তারা। ৫৩ মিনিটে ইসমাইলা সার একটা গোল করে ব্যবধান কমান। ব্যাপারটি হালান্ডের হয়তো মনঃপুত হয়নি। পাঁচ মিনিট পর আবার গোল করেন তিনি। ফলে ৩-১ গোলে এগিয়ে যায় নরওয়ে। মাত্র দশ মিনিটে তিন গোল দেখে দর্শকেরা। ইনজুরি সময়ে ইসমাইলা সার আরও একটা গোল করে ব্যবধান কমান। সম্ভাবনা তৈরি হয় ড্রয়ের, কিন্তু ঘড়ির কাটা তাকে আর সে সময় দেয়নি। ৩-২ গোলে পিছিয়ে থাকা অবস্থায় রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















