জুনিয়র এশিয়া কাপ হকি
ম্যাচে প্রথমে গোল করে সেই গোলের লিড ধরে না রাখার খেসারত দিয়েছে প্রথম ম্যাচে হেরে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। আর তাতে জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। লড়াই করেও চীনের কাছে হার বাংলাদেশ হকি দলের’ পরের ম্যাচ আগামী রোববার মালয়েশিয়ার বিপক্ষে।

ভেন্যু: চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ ম্যাচের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ১২ মিনিটে শিমুল ইসলামের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ, তবে ১৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে ওয়াং ইউবোর গোলে চীন সমতায় ফিরে প্রতিদ্বন্দ্বিতার আভাস দেয়।
২য় লিড: দ্বিতীয় কোয়ার্টারে ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে স্কোরলাইন ২-১ করে বাংলাদেশ ম্যাচে ২য় বার লিড নিলে জমে উঠে খেলা। কিন্তু তৃতীয় কোয়ার্টারে রক্ষণভাগের ভুলে সেই ব্যবধানও ধরে রাখতে পারেনি যুবারা। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ২য় গোল করে চীনকে সমতায় ফেরান ছিউ ওয়েন শুয়ান।
৪র্থ কোয়ার্টারে জয়ের জন্য মরিয়া হয়ে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও ব্যার্থ হয় বাংলাদেশ। সুযোগের সদ্ব্যবহার করতে না পারায় উল্টো ৫৩ মিনিটে সুন জিংরানের ফিল্ড গোলে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় চীন। শেষ পর্যন্ত ওই গোলই হয়ে ওঠে ম্যাচের ভাগ্য নির্ধারণী জয় সূচক গোল।

জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ এবার ৯ম বারের মত খেলছে। প্রতিযোগিতায় যুবাদের সর্বোচ্চ সাফলতা হলো ১৯৯৬ সালে সেমিফাইনালে খেলা। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল ভারত। ১০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলছে এই গ্রুপের অপর দলগুলো হল পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান। আর ভারত খেলছে ‘এ’ গ্রুপে।


