জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হৃদয়-অমিতের ! জিম্বাবুয়ের বিপক্ষে এক মাত্র টেস্টে অভিষেক হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান অমিত হাসান ও মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের। রোববার হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। নেতৃত্বের অভিষেকে টস জিতেছেন জিম্বাবুয়ে অধিনায়ক রিচার্ড এনগারাভা।
দেশের হয়ে ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী অমিত। ১১ সেঞ্চুরি আর ১৭ ফিফটিতে প্রায় ৫০ গড়ে করেছেন ৩ হাজার ৬৫০ রান। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণের প্রাপ্য সুযোগ পেয়েছেন তিনি। এছাড়া দেশের হয়ে ৫৩ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলার পর টেস্ট অভিষেক হচ্ছে হৃদয়ের।
২৫ বছর বয়সী ব্যাটসম্যান প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৬টি। এই সংস্করণে তার সেঞ্চুরি তিনটি, ফিফটি চারটি। একাদশে স্পিনার একজন-তাইজুল ইসলাম। পেসার তিন জন- সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।
টসের পর অধিনায়ক শান্ত বলেন,
এই কন্ডিশন আমাদের চেনা। আপনি এক দিনে বা দুই দিনে নেতা হতে পারবেন না। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি তাতে আমি খুশি।আগে ব্যাটিংয়ে আপত্তি নেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
তিনি বলেন,‘ আগে ব্যাটিং করছি না বোলিং করছি তা কোনো ব্যাপার নয়। জয় আত্মবিশ্বাস যোগায়, তবে এটা নতুন একটি টেস্ট ম্যাচ… নতুন বল ব্যাটসম্যানের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। রান করলে সেটা আত্মবিশ্বাস যোগাবে। তবে এটা নতুন কন্ডিশন, এর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।
জিম্বাবুয়ের টেস্ট দলে ডাক পেলেও একাদশে জায়গা হয়নি লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার। তার মতোই বাদ পড়েছেন টানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রিমার, রয় কাইয়া ও টাডিওয়ানাশে মারুমানি।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান।
জিম্বাবুয়ে একাদশ: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, ব্রেন্ডান টেইলর, টাফাডজাওয়া সিগা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















