সানরাইজার্স হায়দরাবাদও আইপিএল প্লে-অফে উঠে গেছে। শুক্রবার রাতে তারা ৫৫ রানে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। অবশ্য আগেই বেঙ্গালুরু নিশ্চিত করেছে প্লে-অফ, তাই এই হারে কোনো সমস্যা হয়নি তাদের। এছাড়া গুজরাট টাইটান্সও শেষ চারে উঠেছে।
ঘরের মাঠে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ জিতে হায়দরাবাদও আইপিএল প্লে-অফে উঠেছে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে। ম্যাচটি হারলে প্লে-অফে পা রাখার ক্ষেত্রে অনেক হিসেব-নিকেশ করতে হতো তাদের। কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত ছিলেন হায়দরাবাদ ব্যাটাররা।

যদিও ওপেনিংয়ে ৪৫ এবং দ্বিতীয় উইকেটে ৫২ রান হয়েছে, তবে রান তোলার গতি বেশ দ্রুত ছিল হায়দরাবাদের। অভিষেক শর্মা মাত্র ২২ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৫৬ রান করে সাজঘরে ফেরেন।
তৃতীয় উইকেটে ১১৩ রান যোগ করেন হেনরিখ ক্লাসেন ও ইশান কিষাণ। এ জুটিতেই বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে হায়দরাবাদের। ক্লাসেন ২৪ বলে দুটি চার ও পাঁচটি ছক্কায় ৫১ রান করে সাজঘরে ফেরেন। তবে কিষাণ ইনিংসের শেষ বলে আউট হন। তিনি ৪৬ বলে ৮টি চার ও ৩টি ছয়ে ৭৯ রান করেন।

২০ ওভার শেষে হায়দরাবাদ চার উইকেটে তোলে ২৫৫ রান। ১২ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন নীতিশ কুমার রেড্ডি। রসিক সালাম নেন দুই উইকেট।
বেঙ্গলুরুকে হারিয়েৃ হায়দরাবাদও আইপিএল প্লে-অফে
জবাব দিতে নেমে মাত্র ৪.৩ ওভারেই ৬০ রানের জুটি পায় বেঙ্গালুরু। মাত্র ১৯ বলে চারটি করে চার-ছক্কা হাঁকিয়ে ৪৪ রান করেন ভেঙ্কটেশ আইয়ার। চতুর্থ উইকেটে আরেকটি বড় জুটি হয় রজত পাতিদার ও ক্রুনাল পান্ডিয়ার মধ্যে।
তাদের ৮৪ রানের জুটিতে অবশ্য জিততে পারেনি বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভার খেলে চার উইকেটে ২০০ রান করতে পেরেছে তারা। যদিও পাতিদার ৩৯ বলে ৬টি চার ও ১‘টি ছয়ে ৫৬ রান করেন। আর ক্রুনাল ৩১ বলে পাঁচটি চার হাঁকিয়ে করেছেন অপরাজিত ৪১ রান।
বাকিদের ব্যর্থতায় আর জয়ের কাছাকাছিও পৌঁছুতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা ২০ ওভারে চার উইকেটে তোলে ২০০ রান। ইশান মালিঙ্গা নেন দুটি উইকেট।
এই ম্যাচের মধ্যদিয়ে প্রাথমিক রাউন্ডের খেলা শেষ করেছে বিসিবি। বেঙ্গালুরু হারলেও ১৪ ক্রাচে ১৮ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষে।
সংক্ষিপ্ত স্কোর
হায়দরাবাদ- ২৫৫/৪; ২০ ওভার (কিষাণ ৭৯, অভিষেক ৫৬, ক্লাসেন ৫১, নীতিশ ২৯*; সালাম ২/৫২, ক্রুনাল ১/২৪)।
বেঙ্গালুরু- ২০০/৪; ২০ ওভার (পাতিদার ৫৬, ভেঙ্কটেশ ৪৪, ক্রুনাল ৪১*; মালিঙ্গা ২/৩৩, হেড ১/৭)।
ফল : সানরাইজার্স হায়দরাবাদ ৫৫ রানে জয়ী।
ম্যাচসেরা : ইশান কিষাণ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















