রেকর্ড গড়ে ৯ বছর পর শিরোপা জয় পাকিস্তানের

দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বহুজাতিক ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জিতেছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে রোমাঞ্চকর ফাইনালে হারিয়ে শুধু ট্রফিই জেতেনি শাহীন শাহ আফ্রিদির দল, গড়েছে একাধিক নতুন রেকর্ডও।

লাহোরে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে কামিন্দু মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরি ও পবন রথনায়েকের অর্ধশতকে ৮ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ফখর জামানের দুর্দান্ত শতক এবং আরাফাত মিনহাসের ঝোড়ো অর্ধশতকে ৯ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।

৩২৬ রান তাড়া করে জয় ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড। এর আগে ২০০২ সালে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একই লক্ষ্য তাড়া করে জিতেছিল ভারত।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সফল রান তাড়ার তালিকায় পাকিস্তানের এই জয় দ্বিতীয় স্থানে। এই তালিকার শীর্ষেও রয়েছে পাকিস্তান। ২০২৩ বিশ্বকাপে হায়দরাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান তাড়া করে জিতেছিল দলটি।

লাহোরের ফাইনালে দুই দল মিলে তুলেছে ৬৫৬ রান। ওয়ানডে ফাইনালের ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০০২ সালে লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে দুই দল মিলে করেছিল ৬৫১ রান।

সর্বশেষ ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। এরপর দুটি ওয়ানডে বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েও সেমিফাইনালের গণ্ডি পেরোতে পারেনি তারা। এমনকি এই সময়ের মধ্যে অনুষ্ঠিত দুটি ওয়ানডে এশিয়া কাপের কোনোটির ফাইনালেও উঠতে পারেনি পাকিস্তান। অবশেষে ত্রিদেশীয় সিরিজ জিতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল দলটি।

ওয়ানডে ক্যারিয়ারে তিনটি ফাইনাল খেলে দুটিতেই সেঞ্চুরি করেছেন ফখর জামান। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে প্রথম শতকটি করেছিলেন তিনি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি সেঞ্চুরি করে ওয়ানডে ফাইনালে একাধিক শতক হাঁকানো পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হলেন ফখর। এর আগে এই কীর্তি ছিল কেবল সাঈদ আনোয়ারের।

spot_imgspot_img
spot_img

Related Articles