রোনালদোর জ্বলে উঠার রাত । বিশ্বকাপের ইতিহাসে নতুন এক দিন দেখল ফুটবল বিশ্ব! পায়ের জাদুতে বিশ্বসেরা তিন তারকা ফুটবলার কোটি ভক্তের হৃদয় জয় করেছেন।এবার আর এক কিংবদন্তির জ্বলে উঠার অপেক্ষায় তার ভক্তরা। তিনি আর কেউ নয়, ক্রিস্টিয়ানোর রোনালদো। বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল-ডিআর কঙ্গো মুখোমুখি হচ্ছে আজ।
দুই দলের এই লড়াইয়ে কারা এগিয়ে ও কেমন একাদশ নিয়ে মাঠ নামবে তা নিয়েই এই প্রতিবেদন। ফিফা বিশ্বকাপের কে গ্রুপে আজ নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল ও ডিআর কঙ্গো। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। বহুল প্রতীক্ষিত এই ম্যাচে শক্তি, সামর্থ্য ও অভিজ্ঞতার বিচারে পর্তুগাল এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে কোনো দলকেই হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই।
ইউরোপিয়ান পরাশক্তি পর্তুগাল এবারের বিশ্বকাপেও শিরোপার অন্যতম দাবিদার। অভিজ্ঞ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে দলটিতে রয়েছেন ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ভিতিনিয়া, নুনো মেন্দেস ও রাফায়েল লেয়াওয়ের মতো তারকা ফুটবলার।
পর্তুগালের সামনে ডিআর কঙ্গোর চ্যালেঞ্জ
সাম্প্রতিক বছর গুলোতে ধারাবাহিক পারফরম্যান্স এবং শক্তিশালী স্কোয়াডের কারণে ম্যাচটিতে পরিষ্কার ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছে রবার্তো মার্তিনেজের দল। অন্যদিকে দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো নিজেদের প্রমাণ করার মিশনে নেমেছে। দলটির রক্ষণ ভাগে শঁসেল মবেম্বা ও অ্যারন ওয়ান-বিসাকার মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। আক্রমণে ইয়োয়ানে উইসা ও সেদ্রিক বাকাম্বুর ওপরই গোলের দায়িত্ব থাকবে। আফ্রিকান দলটি মূলত দ্রুত পাল্টা আক্রমণ ও শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে পর্তুগালকে চাপে ফেলতে চাইবে।
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং খেলোয়াড়দের মান বিবেচনায় পরিসংখ্যান স্পষ্টভাবেই পর্তুগালের পক্ষে কথা বলছে। বিশ্ব ফুটবলে নিয়মিত অংশ গ্রহণের পাশাপাশি বড় আসরের অভিজ্ঞতাও তাদের অনেক বেশি। অন্যদিকে ডিআর কঙ্গো বিশ্বকাপে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে চমক দেখিয়ে।
সম্ভাব্য একাদশ পর্তুগাল (৪-২-৩-১):
দিওগো কস্তা; জোয়াও নেভেস, আন্তোনিও সিলভা, গনসালো ইনাসিও, নুনো মেন্দেস; জোয়াও পালিনিয়া, ভিতিনিয়া, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লেয়াও, ক্রিস্টিয়ানো রোনালদো।
ডিআর কঙ্গো (৪-৩-৩): দিমিত্রি বেরতো; অ্যারন ওয়ান-বিসাকা, শঁসেল মবেম্বা, অ্যাক্সেল তুয়ানজেবে, জোরিস কায়েম্বে,স্যামুয়েল মুতুসামি, গাইস কায়েম্বে, গ্র্যাডি দিয়াঙ্গানা, থেও বোনগোন্ডা, সেদ্রিক বাকাম্বু, ইয়োয়ানে উইসা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















