আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি করেছেন বুকায়ো সাকা। নতুন চুক্তি অনুসারে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে তিনি ২০৩০ সাল পর্যন্ত খেলবেন।
বুকায়ো সাকার সঙ্গে আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। বৃহষ্পতিবার তিনি নতুন করে চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছেন।
বর্তমান মৌসুমে আর্সেনাল দারুণ পারফরম করে চলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। চ্যাম্পিয়ন্স লিগেও সবার উপরে থেকে লিগ পর্ব শেষ করেছে। এফএ কাপ ও কারাবাও কাপে শিরোপা জয়ের পথে রয়েছে। আর্সেনালের এই সাফল্যের পথে সাকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। একাধিক ম্যাচ তার হাতে শোভা পেয়েছে নেতৃত্বের আর্মব্যান্ড। তবে ক্লাবের হয়ে খুব বেশি শিরোপার দেখা পাননি। এ পর্যন্ত একবারই তিনি শিরোপা জয়ের উল্লাস করতে পেরেছেন। সেটি আবার অর্ধযুগ আগে। ২০২০ সালে আর্সেনালের এফএ কাপ জয়ের সঙ্গী ছিলেন তিনি।
ক্লাবের হয়ে এ পর্যন্ত তিনি ২৯৭ ম্যাচে অংশ নিয়ে ৭৮ গোল করেছেন। নতুন চুক্তির পর সাকা বলেন, আমি খুব উচ্ছ্বসিত। আমার এবং আমার পরিবারের জন্য এটা দারুণ এক মুহুর্ত। ক্লাবের হয়ে এ পর্যন্ত আসতে পেরে আমি আনন্দিত। আশা করছি আগামী সময়টা আমার এখানে ভালো কাটবে। আমি দলকে আরও বেশি কিছু দিতে পারব।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















