ক্যারিবীয় সফরে শ্রীলঙ্কা , লক্ষ্য ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি। দীর্ঘ পাঁচ বছর পর আবারও পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা।
২০২৬ সালের জুন ও জুলাইয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে লঙ্কানরা।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল গুছিয়ে নেওয়াই এই সফরের মূল লক্ষ্য।
সফরের শুরুতে হবে ওয়ানডে সিরিজ, যার সব ম্যাচই অনুষ্ঠিত হবে জ্যামাইকার স্যাবিনা পার্কে। এরপর একই ভেন্যুতে হবে টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজের দুই ম্যাচ মাঠে গড়াবে অ্যান্টিগায়।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের পর শ্রীলঙ্কা ক্রিকেটে পরিবর্তনের ধারা শুরু হয়েছে।
সনাথ জয়াসুরিয়া দায়িত্ব ছাড়ার পর কোচের পদে এসেছেন গ্যারি কার্স্টেন।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ট্রান্সফরমেশন কমিটিতে যুক্ত হয়েছেন কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। অধিনায়ক হিসেবে আস্থার জায়গায় আছেন দাসুন শানাকা-ই।
তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া দল নিয়ে ক্যারিবীয় সফরে সফলতা খুঁজতে চায় শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ তাই তাদের জন্য কেবল সফর নয়, ভবিষ্যৎ প্রস্তুতিরও বড় পরীক্ষা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











