টি-২০ সিরিজ জিততে চাই : সাইফউদ্দিন

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ক্যামিওর পর বল হাতেও রেখেছেন অবদান। মোহাম্মদ সাইফউদ্দিনের অলরাউন্ড পারফরম্যান্সে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ, ফিরিয়েছে সমতা। যেকোনো মূল্যে এই সিরিজ জিতে দেশে ফিরতে চায় টাইগাররা। 

সফরে টেস্ট ও ওয়ানডে দুই ট্রফিই খোয়াতে হয়েছে। টি-টোয়েন্টি সিরিজ জিতলে সেই ক্ষতে একটু হলেও প্রলেপ দেওয়া যাবে। তবে তার আগে কন্ডিশন বড় চ্যালেঞ্জ টাইগারদের জন্য। যদিও মাসখানেকের সফর এখন শেষপ্রান্তে।

পেস অলরাউন্ডার সাইফউদ্দিন বলেন, ‘আপনারা জানেন এই কন্ডিশন একটু কঠিন আমাদের ব্যাটারদের জন্য। আজকের ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা প্রথম ম্যাচটা হেরেছি। গত কয়েক মাস ধরে ঘরের মাঠে আমরা খুব ভালো খেলছিলাম। বাইরে খেলতে এলে মাঝে মাঝে একটু কষ্ট হচ্ছে। একটা সিরিজের ৫-৭ দিন আগে আসি, প্র্যাকটিস করি, তাতেও কন্ডিশন ও উইকেটে মানিয়ে নিতে অসুবিধা হয়। এমন অনেক কিছুই আছে। তবে আশা করি টি-টোয়েন্টি সিরিজ জিতব।’

এছাড়া তিনি বলেন,‘এখনও একটা ম্যাচ বাকি আছে। আমরা অনেক আলোচনা করেছি গত কয়দিন, কীভাবে উইকেট-আবহাওয়া এসব সামলাবো। আজ তা কাজে লেগেছে।’

স্বাগতিক ক্রিকেটারদের মাত্রাতিরিক্ত ক্যাচ মিসের ফায়দাও কাজে লাগিয়েছে বাংলাদেশ। এই অলরাউন্ডার বলেন, ‘হ্যাঁ জিম্বাবুয়ের ক্রিকেটাররা আজ বেশ কিছু ক্যাচ ছেড়েছে। আমাদের জন্য ভালোই হলো। আশা করি রবিবারেও এমন হবে (হাসি)। টেস্ট ও ওয়ানডেতে হেরেছি, আমরা এই সিরিজ জিততে চাই।’

ক্যাচ মিসে জিম্বাবুয়ে পিছিয়ে গেছে জানিয়ে স্বাগতিক দেশের সাংবাদিকদের সাইফউদ্দিন বলেন, ‘যেকোনো ফরম্যাটেই ক্যাচ অনেক গুরুত্বপূর্ণ। ২-৩টি ক্যাচ হাতছাড়া হলে প্রতিপক্ষের দিকে মোমেন্টাম চলে যায়। আমরা এ ব্যাপারে সতর্ক আছি। অনেক ফিল্ডিং সেশন করেছি, প্র্যাকটিস সেশনও হয়। টপ অর্ডারের এক-দুটো ক্যাচ মিস করলেও মাশুল দিতে হয়। এখন শেষ ম্যাচেই আমাদের মনোযোগ।’

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles