ডিপিএলের নতুন মৌসুম শুরু কাল, ফরম্যাটে বড় পরিবর্তন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। এবারের আসরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে। লিগ পর্বও এবার হবে একক রাউন্ডের ভিত্তিতে, যেখানে থাকছে না সুপার লিগ বা রেলিগেশন লিগ। সব মিলিয়ে মাঠে গড়াবে ৬৬টি ম্যাচ।
এবারের মৌসুমে ড্রেসিংরুমে ফোন ব্যবহারের নিয়ম থাকছে না। দুপুরের খাবারেও আসছে পরিবর্তন। আগের মতো দুই দিনে এক রাউন্ড না হয়ে এবার প্রতিটি রাউন্ডের ১২টি দলই খেলবে একই দিনে।
প্রথম দিনে ছয়টি মাঠে ছয়টি ম্যাচ হবে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে, ম্যাচটি হবে বসুন্ধরা বাংলাদেশের স্পোর্টস কমপ্লেক্সে। গতবারের রানার্সআপ মোহামেডান মুখোমুখি হবে মিরপুর সিটি ক্লাবের, খেলা হবে বিকেএসপির ৩ নম্বর মাঠে।
ইউল্যাব মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ৩০০ ফুট পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে লড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রূপগঞ্জের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে অগ্রণী ব্যাংক খেলবে গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে। আর বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হবে ঢাকা লিজেন্ডস ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
সব ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















