ইতালিকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া দলের বিশ্বকাপ যাত্রা শুরু আজ

ইতালিকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া দলের বিশ্বকাপ যাত্রা শুরু আজ

ইতালিকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া দলের বিশ্বকাপ যাত্রা শুরু আজ । বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহোৎসব ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ ইতিমধ্যেই সাড়ম্বরে শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে আজ রাত একটায় মাঠে নামছে স্বাগতিক কানাডা এবং ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনা। কাগজ-কলমে দুই দলের কেউই আন্তর্জাতিক ফুটবলের পরাশক্তি নয়, তবে উভয় দলেই আছে বিশ্বমানের কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়। ফলে ফুটবলপ্রেমীরা একটি দারুণ উপভোগ্য ম্যাচের অপেক্ষায় থাকতে পারেন। 

ঘরের মাঠে চেনা দর্শক আর চেনা আবহের সুবিধা নিয়ে এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে কানাডা। তবে বসনিয়াকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। বাছাই পর্বে ওয়েলস ও ইতালির মতো শক্তিশালী ও ঐতিহ্যবাহী ফুটবল পরাশক্তিদের পিছনে ফেলে তাদের মূল পর্বে জায়গা করে নিয়েছে। 

এই ম্যাচে শুধু দলীয় কৌশল বা জয়-পরাজয়ের ফল নয়, বরং মাঠের ভেতরের বেশ কিছু ব্যক্তিগত লড়াই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। 

পোস্টার বয় বায়ার্ন মিউনিখ

কানাডা দলের সবচেয়ে বড় চালিকাশক্তি এবং পোস্টার বয় বায়ার্ন মিউনিখের তারকা আলফনসো ডেভিস। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই লেফট ব্যাক তার অতিমানবীয় গতি ও ড্রিবলিং দিয়ে যেকোনো রক্ষণভাগ চূর্ণ করতে পারেন। তাকে সামলানোর মূল দায়িত্ব থাকবে বসনিয়ার ৩২ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার সাইদ কোলাশিনাকের ওপর। 

কানাডার রক্ষণভাগের অন্যতম ভরসা রিচি লারেয়া। তার শারীরিক শক্তি এবং নিখুঁত ট্যাকলিং ক্ষমতার সামনে বড় পরীক্ষা দিতে হবে বসনিয়ার কেরিম আলাজবেগোভিচকে। দুই পায়েই সমান পারদর্শী আলাজবেগোভিচকে থামানো লারেয়ার জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি লারেয়ার ডিফেন্স ভেদ করাটাও আলাজবেগোভিচের জন্য সহজ হবে না।

ফুটবল ম্যাচের প্রাণকেন্দ্র হলো মিডফিল্ড বা মধ্যমাঠ। এই ম্যাচের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা অনেকটাই নির্ভর করছে কানাডার ইসমাইল কোনে এবং বসনিয়ার ইভান বাসিচের পারফরম্যান্সের ওপর। মাঝমাঠের দখল নিয়ে এই দুই তরুণের লড়াই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।

ম্যাচের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় দ্বৈরথটি দেখা যাবে কানাডার ডি-বক্সের ভেতরে। কানাডার তরুণ ডিফেন্ডার  লুক ডে ফুজেরোল- এর বাধা পেরিয়ে স্কোরশিটে নাম তুলতে হবে বসনিয়ার ইতিহাসের অন্যতম সেরা একইসাথে অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকোকে। অভিজ্ঞতা ও তারুণ্যের এই ধ্রুপদী লড়াই ম্যাচের গতিপ্রকৃতি যেকোনো মুহূর্তে বদলে দিতে পারে।

Exit mobile version