বেঙ্গালুরুতে আজ শিরোপার লড়াই

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে উত্তেজনার রোমাঞ্চ এখন সর্বোচ্চ পর্যায়ে। পাঁচ ম্যাচের সিরিজ চতুর্থ ম্যাচ শেষে ২-২। আজ বেঙ্গালুরুতে শেষ ম্যাচে যারা জিতবে তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি। একদিকে ভারতের আধিপত্য ধরে রাখার লড়াই অন্যদিকে ২৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন ওয়েস্ট ইন্ডিজের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে সিরিজ শুরুতে অনেকেই ভারতের আধিপত্য দেখছিলেন। অনেকেই ভারতেক এগিয়ে রেখেছিলেন। ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসরে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব আশাব্যঞ্জক ছিল না। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ধারণা পাল্টে দিয়েছেন শাই হোপরা। ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর টি-টোয়েন্টিতেও স্বাগতিকদের কঠিন পরীক্ষায় ফেলেছে ক্যারিবীয়রা।

এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক শাই হোপ। ওয়ানডেতে ২৭৮ রানের পর চার টি-টোয়েন্টিতে করেছেন ২৬১ রান। তার ব্যাটে একের পর এক বড় ইনিংস ক্যারিবীয়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে। হোপকে আউট করতে পারলে ভারত ম্যাচ জিতছে আর তিনি অপরাজিত থাকলে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে এমন পরিসংখ্যানে ফুটে উঠেছে তার গুরুত্ব।

ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সঞ্জু স্যামসন। দুটি অর্ধশতকে ব্যাট হাতে কাযৃকর অবদান রেখেছেন তিনি। তবে জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে ভারতের বোলিং নিয়েও প্রশ্ন উঠেছে। চতুর্থ ম্যাচে কাঁধে চোট পেয়েছেন অর্শদ্বীপ সিং। তার খেলা অনিশ্চিত হওয়ায় দলে বিকল্প হিসেবে যোগ করা হয়েছে ভুবনেশ্বর কুমারকে।

বেঙ্গালুরুতে আজ শিরোপার লড়াই
তৃতীয় ম্যাচে ভারতের ব্যাটারকে আউট করার পর ওয়েস্ট ইন্ডিজের সামার স্প্রিঙ্গার

বেঙ্গালুরুর ছোট সীমানা ও ব্যাটিংবান্ধব উইকেটে আবারও বড় রানের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির আশঙ্কা ও শিশিরের প্রভাব দুই দলের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ভারতের মাটিতে ২০০২ সালের পর কোনো সংস্করণই দ্বিপক্ষীয় সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আজ সেই দীর্ঘ অপেক্ষা অবসানের সুযোগ। অন্যদিকে ভারত চাইবে ঘরের মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখতে। সব মিলিয়ে বেঙ্গালুরুতে আজ শুধু একটি ম্যাচ নয়, অপেক্ষা করছে সিরিজ নির্ধারণের লড়াই। এ পর্যন্ত উভয় দলের ব্যাটাররা ৯৮টি ওভার বাউন্ডারি মেরেছে। এ ব্যাপারে রেকর্ড অস্ট্রেলিয়া ও জার্মানির। দুই দলের সিরিজে ১৩২টি ওভার বাউন্ডারি হয়েছিল।

spot_imgspot_img
spot_img

Related Articles