নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি মেসিহীন আর্জেন্টিনা

লিওনেল মেসিকে ছাড়াই নতুন পথচলা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। গত মাসে জাতীয় দল থেকে মেসির বিদায়ের পর থেকেই বিশ্বচ্যাম্পিয়নদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনার বাস্তব পরীক্ষা শুরু হবে নভেম্বরে।

ফিফার আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ দিয়ে পথচলা শুরু হবে নতুন আর্জেন্টিনার। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তিন দিন পর তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে ‘রিও দে লা প্লাতা’ ডার্বিতে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় দ্বিতীয় ম্যাচে খেলবে কোস্টারিকার বিপক্ষে। তবে দুটি ম্যাচের ভেন্যু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি বোকা জুনিয়র্সের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে এবং কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি মারিও কেম্পেস স্টেডিয়ামে হতে পারে।

লা বোম্বোনেরায় ম্যাচটি হলে আর্জেন্টিনার জন্য তা হবে পুরোনো স্মৃতি ফিরে দেখার উপলক্ষ। ২০২৩ সালের ১৬ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে এই মাঠেই উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছিল লিওনেল স্কালোনির দল। টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর সেই হার এসেছিল। বিশ্বকাপ জয়ের পর সেটিই ছিল আর্জেন্টিনার প্রথম হার। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে থাকছে ভিন্ন বাস্তবতা-দলে নেই মেসি, আর কোচ স্কালোনির সামনে নতুন করে দল সাজানোর চ্যালেঞ্জ।

নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি মেসিহীন আর্জেন্টিনা
আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি

মেসির অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড পরবেন ক্রিস্টিয়ান রোমেরো। তবে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সির উত্তরাধিকার এখনো নির্ধারিত হয়নি। দলের ব্যবস্থাপনা এ বিষয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে চায় না।

চলতি মাসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন মেসি। একই ম্যাচে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন নিকোলাস ওতামেন্দিও। ফলে নভেম্বরে নতুন নেতৃত্ব ও সম্ভাব্য নতুন সমন্বয় নিয়ে মাঠে নামতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।

২০২৭ সালের মার্চে বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে এই দুটি ম্যাচ স্কালোনির জন্য দল যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ। মেসির দীর্ঘ ছায়া পেরিয়ে আর্জেন্টিনা কীভাবে নিজেদের নতুন পরিচয় গড়ে তোলে, এখন সেটিই দেখার অপেক্ষা। স্ক্যালোনি এরই মধে্য এক ঝাঁক তরুণ খেলোয়াড়ের খোঁজ পেয়েছেন। তাদের কেউ কেউ মেসির ভূমিকা নেওয়ার জন্য নিজেদের গড়ে তুলছেন।

spot_imgspot_img
spot_img

Related Articles