• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক by ক্রীড়া প্রতিবেদক
এপ্রিল ২৫, ২০২৬
in ক্রিকেট
Reading Time: 2 mins read
0
A A
0
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ নারী দল। কিন্তু পরের দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ালো স্বাগতিকরা। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ বাংলাদেশেকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান করে টাইগ্রেসরা। জবাবে ২১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

রান তাড়া করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। মাত্র ১০ রান করে সাজঘরের পথ ধরেন দলনেতা চামারি আতাপাতু। দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন ওপেনার হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। এসময় দুজন মিলে গড়েন ১০৮ রানে জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দল। ফিফটি পূরণের পর ৫৬ রানে থামেন দুলানি।

তৃতীয় উইকেটে নামা হারশিথা সামারাবিক্রমাকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন হাসিনি পেরেরা। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু ৫ রানের আক্ষেপ রয়ে যায় তার। ব্যক্তিগত ৯৫ রানে সোবহান মোস্তারির করা বলে রাবেয়া খানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এদিকে ৪৪ রানে সামারাবিক্রমা ও ২ রানে হানসিমা অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মারুফা আক্তার। আর সোবহানা মোস্তারি নিয়েছেন একটি উইকেট।

এর আগে রাজশাহীতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন সোবহানা মোস্তারি।

দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানার ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি ফারজানা। ফিরেছেন ১১ রান করে। আরেক ওপেনার শারমিন ১৭ রান করে রান আউটের শিকার হয়েছেন।

৩৪ রানে দুই ওপেনার ফিরলে দলের হাল ধরেন শারমিন আক্তার ও জ্যোতি। দুই অভিজ্ঞ ব্যাটারের কাঁধে ভর করে শক্ত ভিত পায় দল। ৩৬ বলে ২৫ রান করেছেন শারমিন। আর অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৯০ বলে ৪০ রান। প্রচুর ডট বল খেলেছেন জ্যোতি, যার প্রভাব পড়েছে দলের রানরেটে। সময়মতো ব্যাটিংয়ের গিয়ার পরিবর্তন করতে না পারায় বেশ ভুগেছেন তিনি।

জ্যোতি যেখানে রান পেতে কাঠ-খড় পুড়িয়েছেন সেই উইকেটেই শুরু থেকে সাবলীল ছিলেন সোবহানা। সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেন তিনি। ৬০ বলে ব্যাক্তিগত ফিফটি করেন। সবমিলিয়ে ৮০ বএল ৭৪ রান করেন তিনি। আর শেষদিকে রিতু মণি ১৬ বলে ২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ৫০ ওভারে ২১৩/৮

শ্রীলঙ্কা ৪৬.৩ ওভারে ২১৪/৩

শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

বাংলাদেশের দুই নারী ক্রিকেটারকে শান্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘন করায় শাস্তি পেয়েছেন ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। গত বুধবার একই ভেন্যুতে বাংলাদেশ ও লঙ্কান মেয়েরা দ্বিতীয় ম্যাচ খেলেছিল। সেদিন আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় টাইগ্রেস দুই তারকাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে উভয়েই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট। যা গত ২৪ মাসে (২ বছর) তাদের প্রথম কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। এছাড়া নাহিদা শাস্তি পেয়েছেন ১৭তম ওভারে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর ‘সেন্ড-অফ’ দেখানোয়। বাঁ–হাতি এই অফস্পিনারের বিরুদ্ধে তোলা অভিযোগে আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর ধারা ভঙ্গের কথা বলা হয়েছে। যেখানে অপরাধ হিসেবে উল্লেখ রয়েছে– কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে খেপিয়ে তোলা বা বিদ্রুপ করে কোনো অঙ্গভঙ্গি করা যাবে না। শারমিন সুলতানা শাস্তি পেয়েছেন বাংলাদেশের লক্ষ্য তাড়া করার সময় এলবিডব্লিুউ আউটের সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করায়। আপত্তি প্রকাশের পাশাপাশি ব্যাট উঁচু করে দেখানো এবং ক্রিজ ছাড়তে বিলম্ব করেন ডানহাতি এই ব্যাটার। শারমিনের বিরুদ্ধে আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা অসম্মান দেখানোর সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ‍দুই অন-ফিল্ড আম্পায়ার ইলয়েসে শেরিদান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার ও চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। যার পরিপ্রেক্ষিতে শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাস। প্রাপ্ত শাস্তি মেনে নেওয়ায় নাহিদা-শারমিনকে কোনো আনুষ্ঠানিক শুনানিতে যেতে হয়নি। উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ানডে জিতে লিড নিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। দ্বিতীয় ম্যাচ জিতে লড়াই জমিয়ে তোলে চামারি আতাপাত্তু নেতৃত্বাধীন লঙ্কান দল। তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে টাইগ্রেসরা ৮ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে। লক্ষ্য তাড়ায় এই মুহূর্তে ব্যাট করছে সফরকারী মেয়েরা।

বাংলাদেশের দুই নারী ক্রিকেটারকে আইসিসির শাস্তি

এপ্রিল ২৫, ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে মোস্তাফিজের নতুন বার্তা

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে মোস্তাফিজের নতুন বার্তা

এপ্রিল ২৫, ২০২৬
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন কোহলি

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন কোহলি

এপ্রিল ২৫, ২০২৬
সুজি বেটস অবসর ঘোষণা দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে

সুজি বেটস অবসর ঘোষণা দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে

এপ্রিল ২৫, ২০২৬
কোহলি ও সুদর্শন রেকর্ড গড়লেন

কোহলি ও সুদর্শন রেকর্ড গড়লেন

এপ্রিল ২৫, ২০২৬
গুজরাটকে হারিয়ে বেঙ্গালুরু দুই নম্বরে

গুজরাটকে হারিয়ে বেঙ্গালুরু দুই নম্বরে

এপ্রিল ২৫, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest

টেলিভিশনে আজকের খেলা (০১ অক্টোবর, ২০২৪)

অক্টোবর ১, ২০২৪
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে মোস্তাফিজের নতুন বার্তা

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে মোস্তাফিজের নতুন বার্তা

এপ্রিল ২৫, ২০২৬

টেলিভিশনে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৪ ইং)

নভেম্বর ২০, ২০২৪
দুঃখের মাঝে সুখবর পেলেন ইয়ামাল

দুঃখের মাঝে সুখবর পেলেন ইয়ামাল

এপ্রিল ২৫, ২০২৬
ধানমন্ডিতে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ক্লাব লিমিটেড পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এপ্রিল ২৫, ২০২৬
ব্রাদার্স ইউনিয়ন নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ফুটবল ও ক্রিকেটে দীর্ঘদিনের নিয়মিত অংশগ্রহণের পর এবার ভলিবলেও দল গঠনের ঘোষণা

স্বাধীনতা দিবস ভলিবলে সেরা সেনাবাহিনী; দল গড়বে ব্রাদার্স

এপ্রিল ২৫, ২০২৬
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

এপ্রিল ২৫, ২০২৬
চাইনিজ তাইপেকে ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেছে নারী কাবাডি দল

এশিয়ান বিচ গেমসে নারী কাবাডি দলের পদক নিশ্চিত

এপ্রিল ২৫, ২০২৬

Recommended

ধানমন্ডিতে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ক্লাব লিমিটেড পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এপ্রিল ২৫, ২০২৬
ব্রাদার্স ইউনিয়ন নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ফুটবল ও ক্রিকেটে দীর্ঘদিনের নিয়মিত অংশগ্রহণের পর এবার ভলিবলেও দল গঠনের ঘোষণা

স্বাধীনতা দিবস ভলিবলে সেরা সেনাবাহিনী; দল গড়বে ব্রাদার্স

এপ্রিল ২৫, ২০২৬
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

এপ্রিল ২৫, ২০২৬
চাইনিজ তাইপেকে ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেছে নারী কাবাডি দল

এশিয়ান বিচ গেমসে নারী কাবাডি দলের পদক নিশ্চিত

এপ্রিল ২৫, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech