উইন্ডিজ-দ. আফ্রিকা সিরিজকে সিরিয়াসলি নিচ্ছি – বিসিবি

উইন্ডিজ-দ. আফ্রিকা সিরিজকে সিরিয়াসলি নিচ্ছি – বিসিবি! চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আরও চারটি ম্যাচ বাকি। এর দুটি দেশের মাটিতে, বাকি দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে। গুরুত্বপূর্ণ এই ম্যাচ গুলোকে সামনে রেখে টেস্ট ক্রিকেটে এখন থেকেই প্রস্তুতিতে জোর দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথাতেও মিলেছে সেই ইঙ্গিত। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বাশার বলেন,

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের যে টেস্ট সিরিজ আছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটাকে বেশি গুরুত্ব দিয়ে এগোচ্ছি।

এর আগে বাংলাদেশের সামনে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট। সেই ম্যাচে একেবারে বড় পরিসরে পরীক্ষা-নিরীক্ষায় যাওয়ার পরিকল্পনা নেই নির্বাচকদের। তবে দলের কয়েকজন নতুন বা অপেক্ষায় থাকা ক্রিকেটারকে সুযোগ দিয়ে দেখার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক।

বাশারের ভাষায়, ‘পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাব কি না মনে হয় না। কারণ আমরা আফগানিস্তান টেস্ট ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজকে খুব সিরিয়াসলি নিচ্ছি। আমার মনে হয়, আমরা একটি ভালো মোমেন্টামে আছি। সেই মোমেন্টামটা নষ্ট করতে চাই না। আমরা অবশ্যই তিন-চারজন খেলোয়াড়কে দেখার চেষ্টা করব। তবে আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে ম্যাচ কীভাবে জিতব।

এদিকে দলের বেঞ্চের শক্তি নিয়েও সন্তুষ্ট বাশার। অস্ট্রেলিয়া সফরের উদাহরণ টেনে তিনি জানান, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ বোলার না থাকলেও অন্যরা দায়িত্ব সামলেছেন।

বাশার বলেন,

আমাদের দল যখন অস্ট্রেলিয়ায় গেছে, নাহিদ তখন খুব ভালো করছে, কিন্তু সে খেলতে পারেনি। শরিফুলও খেলতে পারেনি। কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে অলআউট করেছি। এটা আমাদের জন্য ভালো একটি দিক যে আমাদের বেঞ্চও খুব শক্তিশালী।

টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচ গুলো সামনে রেখে এই শক্তি কাজে লাগিয়েই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ।

spot_imgspot_img
spot_img

Related Articles