• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
শুক্রবার, মে ১৫, ২০২৬
  • Login
FIFA World Cup 2026
খেলা.লাইভ
OFFICIAL COUNTDOWN TO
FIFA WORLD CUP 2026
0DAYS
0HRS
0MINS
0SECS
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
FIFA WORLD CUP 2026
COUNTDOWN
0D
0H
0M
0S
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট অন্যান্য

বর্তমান কমিটির বিলুপ্তি চান উশুর প্রতিষ্ঠাতারা

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৪, ২০২৪
in অন্যান্য
Reading Time: 3 mins read
0
A A
0
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্রীড়া উপকমিটির সদস্য দুলাল হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ উশু ফেডারেশনের বর্তমান কমিটি বিলুপ্ত করা এবং ফেডারেশনের বিগত সকল আর্থিক হিসেবের অডিটসহ সাত-দফা দাবী পেশ করেছেন উশুর প্রতিষ্ঠাতারা।

শনিবার সকালে ঢাকা রিপোর্টারস ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ উশু ফাউন্ডার্স ফোরামের চেয়ারম্যান এডঃ শহীদুল হক ভূঁইয়া, মহাসচিব শিফু দিলদার হাসান (দিলু), কোচ, জাজেজ ও সংগঠকরা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে এডঃ শহীদুল হক ভূঁইয়া বলেন, “উশুতে বর্তমান স্বৈরাচারী কমিটির বিলুপ্তির দাবি করছি। বাংলাদেশে এই খেলার প্রতিষ্ঠাতারা অনেক পরিশ্রম করে এ জাতীয় ক্রীড়া ফেডারেশনটি গড়ে তুলেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অর্জন এনে দিয়েছেন। কিন্তু তারপর ক্রীড়ার বিভিন্ন ফেডারেশনের মতো এ ফেডারেশনটিকেও রাজনৈতিক ভাবে দখল করা হয়েছে।”

তিনি বলেন, “২০১০ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় শেষ স্বর্ণপদক জয়ের পর এ ডিসিপ্লিন আর কোনো স্বর্ণ আনতে পারে নাই। এতবছর ধরে কোন নতুন অর্জন হয় নি।”

“আপনার জানেন, জাতীয় নির্বাচনের আগে দুলাল হোসেনের নেতৃত্বে উশুর এডহক কমিটি তড়িঘড়ি করে নির্বাচন করে একটি কমিটি গঠন করেছে। তাই আমাদের দাবী হল আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও আওয়ামী লীগের ক্রীড়া উপকমিটির সদস্য দুলাল হোসেনের যোগসাজশে গঠিত এ অগণতান্ত্রিক কমিটি বিলুপ্ত করতে হবে।”

এই সংগঠক উশু খেলোয়াড়, বিচারক ও প্রশিক্ষকদের উন্নত প্রশিক্ষণ ও অর্থিক ক্ষেত্রে সরকারি সহায়তা চান।

উশুর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান বলেন, “তারা নিজেদের অযোগ্যতার কারণে স্পন্সর আনতে পারে নাই। জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত টাকা নিয়েছে তবুও ক্রীড়ার উন্নয়ন বা আয়োজনে সেগুলো কাজে লাগায় নাই। তারা আন্তর্জাতিক কোন গেমসে অংশ নেয় নাই। শুধু একটা আমন্ত্রণমূলকে অংশ নিয়েছিলো। এছাড়া বিভিন্ন আনুষ্ঠানিকতা বাবদ ২১ লাখ টাকা খরচ করেছে। এভাবেই তারা খেলাটাকে ক্ষতিগ্রস্ত করেছে।”

এই উশু সংগঠক জানান, ইতোপূর্বে ২০০৮ সালে ঢাকায় আয়োজিত ৩য় সাইথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তিনটি স্বর্ণপদক, সাতটি রৌপ্যপদক ও ১১টি তাম্র পদক জয় করেছে। এছাড়া ২০১০ এসএ গেইমস দুইটি স্বর্ণপদক ও ২টি তাম্র পদক লাভ করেছে। সেই সাথে বিকেএসপি, সেনাবাহিনী, বর্ডার গার্ড ও বিভিন্ন সংস্থায় খেলাটি যুক্ত করা হয়েছে। দক্ষিণ এশিয়ায়ও নেতৃত্ব দিয়েছে সংগঠকরা। কিন্তু রাজনৈতিক ভাবে প্রভাব খাটিয়ে দখল করার পর থেকে ফেডারেশন তার জৌলুশ ও পথ হারিয়ে ফেলে।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন যে, ২০১০ এসএ গেমসে স্বর্ণপদকজয়ী খেলোয়াড় মেজবাহ উদ্দিনকে গত ১০ বছর ধরে ফেডারেশনে প্রবেশ করতে দেয়া হয় নি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তাকে সদস্য মনোনীত করা হলেও তাকে সহযোগিতা করা হয় নি।

বক্তারা অভিযোগ করেন, উশুর সাধারণ সম্পাদক দুলাল হোসেনের নিজেই উশুর লোক নন। তবু তিনি সেনাবাহিনী ও আনসারের কোচ হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

শিফু দিলদার হাসান বলেন, “ফেডারেশনের যিনি কোচ তিনি খেলাটাও বুঝেন না। তিনি এই ডিসিপ্লিনে খেলেন নাই। তার একটা সার্টিফিকেট আছে বলে দাবি করেন। কিন্তু জানা গেছে সেই সার্টিফিকেটটাও জাল। সাইক্লিংয়ের কোচকে এনে উশুর কোচ বানানো হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত উশুর আন্তর্জাতিক কোচ ও সিলেট উশুর সংগঠক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান তার সাথে আর্থিক প্রতারণা করেছেন বর্তমান সাধারণ সম্পাদক দুলাল হোসেন। তিনি জানান যে আন্তর্জাতিক কোচেজ ও রেফারিজ প্রশিক্ষণে মেকাও যাওয়া ও খরচ বাবদ তার পাওনা ৩০০ ডলার বুঝিয়ে দেয়া হয় নি। তিনি আরও বলেন যে জাতীয় ক্রীড়া পরিষদ কে এ বিষয়ে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাওয়া যায় নি।

এছাড়া উশু ক্লাব সংগঠন মোহাম্মদ রেজাউল করিম সাদি বর্তমান সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে ২০১৮ তে ক্লাব রেজিষ্ট্রেশনের জন্য অর্থও নিয়েছেন ওই কর্মকর্তা। বাধ্য করেছেন উশুর ড্রেস কিনতেও। কিন্তু আশ্বাস দিলেও পরবর্তীতে তাদের আর অন্তর্ভুক্ত করা হয়নি। অভিযোগ এনেছেন খেলা আয়োজন করতে বাঁধাও দেবারও।

এর আগে, উশু ফেডারেশনের সহসভাপতি আলমগীর শাহও দাবি করেছিলেন, ২০১০ এর পর ২০২৪ পর্যন্ত উশুতে উল্লেখযোগ্য অর্জন নাই। ২০১৭ তে একটা ইভেন্টে অংশ নিয়েও স্বর্ণ আনতে পারে নাই। সেখানে শুধু ২/১ টা করে ব্রোঞ্জ ও রৌপ্য পদক ছাড়া আর কিছুই আনা যায় নাই। এছাড়া এই দীর্ঘ সময়ে আর কিছুই অর্জন হয় নি।

সেসময় ফেডারেশনের সহসভাপতি আরও দাবি করেছিলেন যে তার সাক্ষর জাল করে সাধারণ সম্পাদক দুলাল হোসেন সময়ে সময়ে বিভিন্ন সার্টিফিকেট ইস্যু করেছেন।

সংবাদ সম্মেলন শেষে উশুর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান বলেন, “আজ তো আমাদের দাবিগুলো জানালাম। ক্রীড়ার সার্চ কমিটি কে আমরা সবকিছু বিস্তারিত জানাবো। এরপরও কাজ না হলে স্বচ্ছতা ফেরাতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।”

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এ শিরোপা জিতলো দত্তেরবাজার অগ্রনি বয়েজ ক্লাব।

গফরগাঁওয়ে কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন দত্তেরবাজার অগ্রনি বয়েজ

মে ১৪, ২০২৬
এরদোয়ানের ছেলের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশেষ সাক্ষাৎ

এরদোয়ানের ছেলের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশেষ সাক্ষাৎ

মে ১৪, ২০২৬
গোলবন্যা ও উইকেটের তান্ডব-নতুন কুঁড়িতে চমক আনিতা ও নোবেলের

গোলবন্যা ও উইকেটের তান্ডব-নতুন কুঁড়িতে চমক আনিতা ও নোবেলের

মে ৯, ২০২৬
লাইফ সাপোর্টে ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার

লাইফ সাপোর্টে ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার

মে ৯, ২০২৬
নতুন কুঁড়ি ক্রিকেটে ১০ ওভারের ম্যাচে ৩২ বলে ১০৮ রান করলেন নরসিংদীর তরিকুল পরশ।

৩২ বলে ১০৮রান – নরসিংদীতে তরিকুল পরশের ব্যাটে রান বন্যা

মে ৭, ২০২৬
সাংহাই আর্চারি বিশ্বকাপ মঞ্চ

সাংহাই আর্চারি বিশ্বকাপ মঞ্চ – এক নতুন বাংলাদেশের উত্থান

মে ৭, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
মাশরাফি-সাকিবকে নিয়ে জুলকারনাইনের পোস্ট

মাশরাফি-সাকিবকে নিয়ে জুলকারনাইনের পোস্ট

মে ১৪, ২০২৬
সাকিবের কাছে এক কোটি টাকা চেয়েছে বাদীপক্ষ!

সাকিবের কাছে এক কোটি টাকা চেয়েছে বাদীপক্ষ!

মে ১৪, ২০২৬
পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক পেলেন আফ্রিদি

পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক পেলেন আফ্রিদি

মে ১৪, ২০২৬
শ্রীলঙ্কা ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত

শ্রীলঙ্কা ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত

মে ১৪, ২০২৬
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এ শিরোপা জিতলো দত্তেরবাজার অগ্রনি বয়েজ ক্লাব।

গফরগাঁওয়ে কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন দত্তেরবাজার অগ্রনি বয়েজ

মে ১৪, ২০২৬
এরদোয়ানের ছেলের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশেষ সাক্ষাৎ

এরদোয়ানের ছেলের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশেষ সাক্ষাৎ

মে ১৪, ২০২৬
আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

মে ১৪, ২০২৬
বাংলাদেশ যুবা দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ যুবা দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ

মে ১৪, ২০২৬

Recommended

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এ শিরোপা জিতলো দত্তেরবাজার অগ্রনি বয়েজ ক্লাব।

গফরগাঁওয়ে কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন দত্তেরবাজার অগ্রনি বয়েজ

মে ১৪, ২০২৬
এরদোয়ানের ছেলের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশেষ সাক্ষাৎ

এরদোয়ানের ছেলের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশেষ সাক্ষাৎ

মে ১৪, ২০২৬
আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

মে ১৪, ২০২৬
বাংলাদেশ যুবা দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ যুবা দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ

মে ১৪, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |