আর্জেন্টিনার পরবর্তী দুইটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
গত বছরের নভেম্বরে সর্বশেষ মাঠে নেমেছিলো আর্জেন্টিনা। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছিলো লিওনেল স্কালোনির দল। উরুগুয়ের কাছে ২-০ গোলে হারলেও ব্রাজিলের বিপুক্ষে ১-০ গোলে জয় পেয়েছিলো মেসিরা।
আগামী মার্চে আবারো মাঠে নামবে আর্জেন্টিনা। এশিয়া সফরে এসে মার্চে চীনে খেলবে মেসি-আলভারেজরা। সেখানে নাইজেরিয়া ও আইভরিকোস্টের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে তাঁরা।
দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে। নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচটি খেলবে হাংজুর অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে।
আইভরিকোস্টের বিপক্ষে আলবিসেলেস্তারা খেলবে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে।
টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, চীনে সফর করায় তাঁদের বিপক্ষেও খেলার বিষয়টি আমলে নেয়া হয়েছিলো। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের সাথে চীনের ম্যাচ থাকায় সেটি সম্ভব হচ্ছে না।

চলতি বছরের জুনে কোপা আমেরিকা খেলতে মাঠে নামার আগে এই দুটিই হতে চলেছে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ। তাই পুরো দলের পূর্ণ প্রস্তুতির জন্য এই সফরটি মেসিদের জন্য গুরুত্বপূর্ণ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














