সিরিজ বাঁচানোর লক্ষ্যে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন শারজায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের একাদশে অভিষেক হয়েছে জাকের আলীর। এছাড়া রিশাদের পরিবর্তে একাদশে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ।
তবে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে আফগানরা। আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের আশায় বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। দুবাইয়ে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় দ্বিতীয় ওয়ানডেতে শুরু হবে।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে আফগানরা প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৩৫ রান করে। জবাবে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ , জাকের আলী (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















