অলিম্পিক বাছাই ফুবটলের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে জয় পায়নি আর্জেন্টিনা। আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে তাদের রুখে দিয়েছে উরুগুয়ে। ৩-৩ গোলে শেষ হয়েছে ম্যাচটি।
ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলেও একদিকে আর্জেন্টিনার কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে উরুগুয়ের কোনো লাভও হয়নি। আর্জেন্টিনা আগেই বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। চার ম্যাচের দুটোতে জয় ও দুটোতে ড্র করে ৮ পয়েন্ট নিয়ে তারা আগেই বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে। সে সঙ্গে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে উরুগুয়ে বিদায় নিয়েছে।
সকালে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা মাত্র ১১ মিনিটের মধ্যে জোড়া গোল করলেও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। রদ্রিগুয়েজ ও কুইরোজ গোল দুটো করেন। ১৯ মিনিটে উরুগুয়ে ব্যবধান কমানোর পর গঞ্জালেস আবার আর্জেন্টিনাকে ৩-১ গোলে এগিয়ে নেয়। বিরতির আগে ও পরে উরুগুয়ে দুই গোল করে খেলায় সমতায় ফেরায়।
আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে চূড়ান্ত বাছাই পর্ব। এ পর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক ভেনেজুয়েলা ও প্যারাগুয়ে। চারটি দলই একে অপরের মুখোমুখি হবে।প্রথম দিনে আর্জেন্টিনা ভেনেজুয়েলার এবং ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। পরের ম্যাচগুলো ৮ ও ১১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














