ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের সুপার লিগের প্রথম ম্যাচগুলো বৃষ্টির কবলে পড়ে। বৃস্পতিবার বিকেএসপিতে বৃষ্টি আইন বা ডাকওয়ার্থ লুইস মেথডে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩ উইকটে হারায় গুলশান ক্রিকেট ক্লাব।
এদিন বিকেএসপিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৩.৩ ওভারে ৩ উইকেটে ১১০ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। কিন্তু এরপর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে প্রায় তিন ঘণ্টা। ফলে বৃষ্টি আইনে গুলশান ১৬৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২১.৪ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তোলে গুলশান। ফলে ৩ উইকেটে জয় তুলে নেয়।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন নাঈম ইসলাম। তিনি ৩৩ বলে ৬ বাউন্ডারি ও তিন ছক্কায় এ রান করেন। এছাড়া মেহেদী হাসান ৪৩ ও আলিফ হাসান ইমন ৩৫ রান করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















