দক্ষিণ আফ্রিকায় টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। রবিবার সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসের পর অধিনায়ক জানিয়েছেন, তিন পেসার ও এক স্পিনার রেখে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

তবে স্বাগতিকরা চার পেসার নিয়ে একাদশ সাজালেও, বাংলাদেশ দলে পেসার তিনজন। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের সঙ্গে একাদশে একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ। দলের প্রয়োজনে অবশ্য তাওহিদ হৃদয় ও মুমিনুল হকের স্পিন বোলিং কাজে লাগানোর আভাস আগেই দিয়ে রেখেছেন নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে জায়গা পেয়েছেন মাহফিজুল ইসলাম। অভিষেক হচ্ছে এই তরুণের। মুশফিকুর রহিম ও মুমিনুল হকের দুই জন ফিরলেও একাদশে জায়গা ধরে রেখেছেন তাওহিদ হৃদয়।

ঘরের মাঠে মুশফিকের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলেন তিনি। কনকাশনের জন‍্য দ্বিতীয় টেস্ট থেকে মুমিনুল ছিটকে গেলে পরের টেস্টে টিকে যান তিনি। সেই ম‍্যাচের প্রথম অপরাজিত ২৪২ রানের ইনিংসের পর তাকে বাদ দিতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।

আফ্রিকার একাদশঃ এইডেন মার্করাম, মার্কোস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, রায়ান রিকেলটন, মার্কো জানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসন।

spot_imgspot_img
spot_img

Related Articles