টাইফুন তাণ্ডবে বিপর্যয়ের মুখে ২০২৬ এশিয়ান গেমস!

প্রকৃতির চরম তাণ্ডব আর টাইফুনের চোখ রাঙানিতে আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই চরম অনিশ্চয়তা ও বিপর্যয়ের মুখে পড়েছে ২০২০৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমস। অভূতপূর্ব ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে আয়োজক শহর নাগোয়া ইতোমধ্যে মারাত্মকভাবে প্লাবিত। এর ওপর নতুন করে যুক্ত হয়েছে শক্তিশালী টাইফুন ‘দুঝুয়ান’ এর আঘাত হানার সরাসরি সতর্কতা।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ট্রপিক্যাল ঝড় ‘দুঝুয়ান’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি মধ্য জাপানের আইচি-নাগোয়া উপকূলের দিকে ধেয়ে আসছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার হলেও এটি দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ১২৬ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) গেমসের শুরুর দিনগুলোর মধ্যেই টাইফুনটি সরাসরি নাগোয়া উপকূলে পূর্ণ শক্তিতে আঘাত হানতে পারে।

জলমগ্ন নাগোয়া: সরাতে হয়েছে শত শত অ্যাথলেট টাইফুনের আগাম প্রভাব ও গত সপ্তাহের টানা ভারী বর্ষণে নাগোয়া এবং আশপাশের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

  • বন্ধ ঘোষণা করা হয়েছে অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান।
  • স্থগিত রয়েছে বুলেট ট্রেনসহ প্রধান প্রধান ট্রেন পরিষেবা।
  • বন্যাকবলিত আবাসন কেন্দ্র থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে শত শত বিদেশি অ্যাথলেট ও অফিসিয়ালকে।

ইতোমধ্যেই বিঘ্নিত ক্রীড়া ইভেন্ট যদিও শনিবার (১৯ সেপ্টেম্বর) জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০তম এশিয়াদ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা, তবে সময়সূচি মেনে ফুটবল, বাস্কেটবল ও ভলিবলের মতো গ্রুপ পর্বের বেশ কিছু খেলা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে একাধিক ম্যাচের সূচি পিছিয়ে দিতে হয়েছে এবং বেশ কয়েকটি ইভেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জাপানি অলিম্পিক কমিটির জরুরি পদক্ষেপ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাপানের ‘শেফ দ্য মিশন’ এবং জাপানি অলিম্পিক কমিটির (জেওসি) শীর্ষ নির্বাহী কর্মকর্তা কোসেই ইনোউয়ে।

তিনি জানান, “ভারী বৃষ্টি ও চরম আবহাওয়ার কারণে ইতোমধ্যে কয়েকটি প্রতিযোগিতার সূচি এলোমেলো হয়ে গেছে। আগামী ২১ সেপ্টেম্বর সরাসরি টাইফুন আঘাত হানার বড় একটি ঝুঁকি রয়েছে। আমরা পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি এবং জরুরি পরিস্থিতি সামাল দিতে জেওসি সার্বক্ষণিক বৈঠক করে প্রস্তুতি জোরদার করছে।”

এশিয়ার সর্ববৃহৎ এই ক্রীড়া যজ্ঞের শুরুতেই প্রকৃতির এই রুদ্ররূপ আয়োজক কমিটি, অ্যাথলেট এবং বিশ্বজুড়ে থাকা ক্রীড়াপ্রেমীদের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

spot_imgspot_img
spot_img

Related Articles