চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে এমবাপ্পে

ফ্রান্সের হয়ে তুরস্কের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর চোটকে ‘হাইপারএক্সটেনশন’ হিসেবে উল্লেখ করেছে ক্লাব রিয়াল মাদ্রিদ। ধারণা করা হচ্ছে, প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ফ্রান্স অধিনায়ককে। শনিবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ক্লাবের মেডিকেল বিভাগে করা পরীক্ষায় এমবাপ্পের বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপার এক্সটেনশন ধরা পড়েছে।

শুক্রবার তুরস্কের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচে ফ্রান্সের একমাত্র গোলটি করেন তিনি। গোল করার পর সতীর্থরা তাঁকে ঘিরে উদ্‌যাপন করতে এলে ব্যথায় মুখ কুঁচকে যেতে দেখা যায় তাঁকে। জাতীয় দলের হয়ে এটি ছিল এমবাপ্পের ৬৭তম গোল। ইজমিতের কোকায়েলি স্টেডিয়ামে গোল করার পর চিকিৎসা নিয়ে মাঠে ফেরার চেষ্টা করেছিলেন এমবাপ্পে। কিন্তু শেষ পর্যন্ত মাটিতে বসে পড়েন তিনি। বাঁ হাঁটুর বাইরের অংশে হাত দিয়ে উদ্বেগ প্রকাশ করার পর মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড। তাঁর বদলি হিসেবে মাঠে নামেন দেজিরে দোয়ে।

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, এমবাপ্পেকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তাঁরা। ফলে আগামী ১০ দিনে নেশনস লিগের তিনটি ম্যাচে তাঁকে খেলানো হবে না। সোমবার বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফ্রান্স। এরপর ২ ও ৫ অক্টোবর স্তাদ দ্য ফ্রান্সে ইতালি ও বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে তারা।

আন্তর্জাতিক বিরতির পর ১০ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে। ওই ম্যাচে তার ফেরাটা কিছুটা অনিশ্চিত হলেও স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন তিনি। অর্থাৎ চোটের কারণে নেশনস লিগের ম্যাচ গুলো মিস করলেও গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর আগেই সুস্থ হয়ে ফিরতে পারেন তিনি।

spot_imgspot_img
spot_img

Related Articles