আর্জেন্টিনায় আতিথেয়তা নিয়ে অভিযোগ বেনিন কোচের

শেষ হয়েছে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। সতীর্থ আর সমর্থকদের কান্নার মাঝে জাতীয় দলের হয়ে মেসি তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন। তবে ম্যাচ নিয়ে প্রতিপক্ষ বেনিনের অভিযোগের কমতি নেই। তাদেরকে যথার্থ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন বেনিনের জার্মান কোচ গেরনট রোহর।

বুয়েনস আইরেসে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে জয় পায়। ম্যাচে মেসি একটা গোলও করেন। খেলা শেষ হওয়া পর্যন্ত সবকিছু ঠিক ছিল। তারপরের ঘটনা নিয়েই গেরনট রোহর যত অভিযোগ। ম্যাচ শেষে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা মেসির সঙ্গে বিদায় উদযাপন করার সময় বেনিনের খেলোয়াড়রা জার্সি বদল করতে গেলে তাদের খালি হাতেই ফিরতে হয়। ফরাসি এক রেডিও স্টেশনে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বেনিন কোচ।

এই ম্যাচের আগে রোহ নিজেই মেসির অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অতীতে নাইজেরিয়ার কোচ থাকার সময় রোহকে একটি জার্সি উপহার দিয়েছিলেন মেসি। কিংবদন্তীর শেষ ম্যাচে সেই জার্সিতে একটি অটোগ্রায় নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন রোহ। তার সে ইচ্ছা পূরণ হলেও ক্ষোভ উগড়ে দেন রোহ।

অনুষ্ঠানে তিনি বলেন, হ্যা বিষয়টি কঠিনই ছিল বটে। আমরা চেষ্টা করেছি। আফসোসের বিষয় হলো আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি। মেসির সঙ্গে কোনো ছবি নয়, কোনো জার্সিও নয়। তারা আমাদের টানেলেও ঢুকতে দেয়নি, এমনকি ড্রেসিং রুমেও নয়।

স্ক্যালোনির সঙ্গে গেরনট রোহর

রোহ আরও বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা আমাদের কাউকে ঢুকতে দেয়নি। আমাদের কয়েকজন খেলোয়াড় জার্সি বদল করতে গিয়েছিল, আমরা জানতাম কাজটা কঠিনই হবে। আমরা সব রকম চেষ্টা করেছি, কিন্তু কিছুই পাইনি।

মেসির অটোগ্রাফ বিষয়ে বলেন, আমরা বেনিনের রঙ্গে রাঙানো হলুদ, লাল ও সবুজ রঙের এক তোড়া ফুল উপহার দিয়েছিলাম। কিন্তু তাকে কাজ হয়নি। আমি ২০১৮ সালের মেসির জার্সিটি তাদের কোচ স্ক্যালোনির হাতে দিয়েছিলাম। তিনি তাতে মেসির অটোগ্রাফ দিয়ে আমার কাছে ফেরত দেন। এটুকুই।’

spot_imgspot_img
spot_img

Related Articles