বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ! রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির নিলাম। এবারের নিলামে দেশের তারকা ক্রিকেটারদের অনেকেই কোটির বেশি পয়েন্ট পেলেও মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের মূল্য নির্ধারিত হয়েছে তার নিচে। তবে এর পেছনে রয়েছে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ততার বিষয়টি।

ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমে অংশ নেওয়ার কারণে এই লেগ স্পিনারকে পাওয়া যাবে না ঘরোয়া এই টুর্নামেন্টে। তবে নিলামে দল পেয়েছেন তিনি। ৬০ লাখ পয়েন্টে রিশাদকে দলে নিয়েছে ফরচুন।

এদিকে বিগ ব্যাশের আসন্ন আসরে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অংশ নিতে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের (এনওসি) আবেদন করেছেন তিনি।

বিশ্বস্ত একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে বিগ ব্যাশের পুরো মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে দেখা যেতে পারে মুস্তাফিজকে। তাঁকে খেলার অনুমতি দিতে পারে বিসিবিও। ফলে বোর্ডের নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না এই বাঁহাতি পেসার।

অন্যদিকে, বিগ ব্যাশের পুরো মৌসুমে খেলার কথা রয়েছে রিশাদ হোসেনেরও। আসন্ন আসরে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের এই লেগ স্পিনার। অস্ট্রেলিয়ার লিগে ব্যস্ত সূচির কারণে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে তাঁকেও পাওয়া যাবে না।

spot_imgspot_img
spot_img

Related Articles