নিজ মাঠে আরামবাগের পয়েন্ট বিসর্জন রহমতগঞ্জের প্রথম পয়েন্ট!

বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭

আরামবাগ ক্রীড়া সংঘ আগের ম্যাচে বসুন্ধরার সাথে ড্র করে লিগের ২য় ম্যাচে মুখোমুখি হয়েছিল রহমতগঞ্জের। তাই মানসিক ভাবে এগিয়ে থেকে ম্যাচটা শুরু করার কথা। ১৪ মিনিটে পেনাল্টি থেকে ঘানার খেলোয়াড় সুরজ প্রথম গোল করলে হয়তো ভেবেছিলও তাই যে জয় দিয়ে শেষ করবে হোম ভেন্যুর খেলা কিন্ত না, ঘরের মাঠে আরামবাগ পয়েন্ট বিসর্জন দেয় আর রহমতগঞ্জ লিগে প্রথম পয়েন্ট অর্জন করে।

নিজ মাঠে আরামবাগের পয়েন্ট বিসর্জন রহমতগঞ্জের প্রথম পয়েন্ট!
রহমতগঞ্জের কুশাল দেউবা

অবশ্য সুরজের আরামবাগ বেশিক্ষণ লিড ধরে রাখেতে পারেনি ২৫ মিনিটে সেনেগালের খেলোয়াড় ইব্রাহিম সেনে গোল করে ব্যবধান কমালে ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে উভয় দল। ২য় অর্ধের ১৮ আর মাচের ৬৩ মিনিটে বদলি খেলোয়াড় জায়েদ গোল এরিয়ার সামনে ক্রস তুললে আরাম বাগের অধিনায়ক মোহাঃ রকি বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে জটলা তৈরি হয় আর সেই জটলা থেকে বল পেয়ে যান রহমত গঞ্জের ইব্রাহিম সেনে যিনি অরক্ষিত ছিলেন সেই সুযোগে দারুন প্লেসিং শটে গোল করে ২-১ রহমতগঞ্জকে এগিয়ে নেন।

রহমতগঞ্জের ভুলে সমতায় আরামবাগ

রহমতগঞ্জ অবশ্য বেশি সময় এগিয়ে থাকতে পারেনি কারণ আরামবাগ ২য় গোল হজম করে ৬৮ মিনিটে মরিয়া হয়ে আক্রমনে যায় ডান প্রান্ত দিয়ে আর অধিনায়ক রকি ওভার ল্যাপ করে সেই আক্রমনে যোগ দিয়ে ডান প্রান্তে পেনাল্টি এরিয়ার বাইরে জটলা থেকে ডিফলেকটেড বল পেয়ে যান, পেনাল্টি এরিয়ার সামান্য বাইরে থেকে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ভাসানো কাছের পোষ্টে শট নিলে বল চলে যায় জালে। রহমতগঞ্জের গোল রক্ষক মামুন আলিফ বলের ফ্লাইট মিস করে ২য় গোল হজম করলে আক্রমন আর পাল্টা আক্রমনে বাকি সময় পার করে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।

নিজ মাঠে আরামবাগের পয়েন্ট বিসর্জন রহমতগঞ্জের প্রথম পয়েন্ট!

খেলা শেষে রহমতগঞ্জের কোচ কামাল বাবু বলেন,

আমাদের দুজন খেলোয়াড় ইব্রাহিম ও প্রিন্স নতুন তারা আজ প্রথম ম্যাচ খেলেছে তারপরও বেশ ভাল খেলেছে তবে দলের মধ্যে বোঝাপোড়া তৈরি হতে সময় লাগবে। তাছাড়া আমরা বেশ কিছু গোল মিস করেছি আমাদের সুযোগ হাত ছাড়া হয়েছে। রহমতগেঞ্জের অধিনায়কত্ব করেন নেপালি অভিষেক লিম্বু আর আরামবাগের মোহাঃ রকি। 

 বাংলাদেশ ফুটবল লিগের দিনের গতকাল দিনের অপর ২ ম্যাচে ঢাকা আবাহনী লিঃ ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে হারিয়েছে আর সিটি ক্লাব ও ফটিসের মধ্যকার খেলাটি ৩-৩ গোল ড্র হয়।

spot_imgspot_img
spot_img

Related Articles