আরও একটা গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠের খেলায় ৩-০ গোলে হারিয়েছে ফুলহামকে। ভিক্টর ইয়োকেরসে জোড়া গোল করেছেন। অন্য গোলটি করেছেন বুকায়ো সাকা। শিরোপা লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি থেকে তারা এখন ৬ পয়েন্টে এগিয়ে।
ফুলহামের বিপক্ষে জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আর্সেনালের জন্য আরও পোক্ত হয়েছে। ৩৫ ম্যাচ শেষে তারা ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের প্রত্যাশায় রয়েছে। তাদের অনুসরণ করে চলেছে ম্যানচেস্টার সিটি। এ দলটির পয়েন্ট ৭০। তবে ম্যানসিটির হাতে এখনো দুটো ম্যাচ বাকি। সেই দুই ম্যাচে ম্যানসিটি জয় পেলে আবার শীর্ষে চলে আসবে।
বুকায়ো সাকার প্রথম ম্যাচ
লম্বা একটা সময় মাঠের বাইরে থাকার পর বুকায়ো সাকা এ ম্যাচে মাঠে নেমেছিলেন। গোলও করেচেন। প্রথমার্ধে শেষ সময়ে তার করা গোলের সুবাদে আর্সেনাল দ্বিতীয় গোলের দেখা পায়। গত ২২ মার্চ কারাবাও কাপে খেলার পর এটাই ছিল তার প্রথম ম্যাচ।
বুকায়ো সাকার গোলের আগে ও পরে স্কোরশিটে নাম লেখান ইয়োকেরেস। ম্যাচ শুরু হতেই না হতেই গোলের দেখা পান তিনি। আর বিরতির আগ মুহুর্তে ব্যক্তিগত দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন।
গানার্সরা এখন যে শুধু পয়েন্টের পার্থক্যে এগিয়ে রয়েছে তা নয়, গোল পার্থক্যটা বেশ হৃষ্টপুষ্ট। ম্যানচেস্টার সিটির চেয়ে চার গোলে এগিয়ে তারা।

ফুলহাম এ ম্যাচে মোটেও সুবিধা করতে পারেনি। আর্সেনাল তাদেরকে মোটেও আক্রমণাত্মক হতে দেয়নি। বরং নিজেদের অর্ধেই তাদের আটকে রেখেছিল।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ
লিগে আর্সেনালের পরের ম্যাচ ১০ মে। সে ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে ওয়েস্ট হাম ইউনাইটেডকে। এর আগে মঙ্গলবার রাতে রয়েছে গুরুত্বপূর্ণ এক ম্যাচ। সেখানে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদকে মোকাবেলা করবে। প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় প্রতিপক্ষের তুলনায় বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। জয় পেলেই পৌঁছে যাবে ফাইনালে। সে জয় প্রিমিয়ার লিগেও আর্সেনালকে বাড়তি স্বস্তি এনে দেবে। চাপমুক্তভাবে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো খেলবে পারবে তারা।
বাকি তিন প্রতিপক্ষ
বাকি ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ হিসেবে আসছে ওয়েস্ট হাম ইউনাইটেড, বার্নলি ও ক্রিস্টার প্যালেস। তিন দলেরই বিপক্ষে আর্সেনালের জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা তিনটি দলই এখন পয়েন্ট টেবিলের নিচের সারিতে অবস্থান করছে। ২০০৪ সালের পর শিরোপা জয়ের স্বাদ পেতে এই তিন দলের বিপক্ষেই জয় পেতে হবে গানার্সদের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















