এশিয়ান গেমসের হকিতে ভারতের কাছে উড়ে গেলো বাংলাদেশ

ভারতের কাছে ১০-০ গোলে হারলো বাংলাদেশ

এশিয়ান গেমসের ‍পুরুষ হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে ১০–০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় হকি দল। সব মিলিয়ে জিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শেষ ম্যাচটা হতাশা দিয়ে শেষ করতে হলো বাংলাদেশকে।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল ভারত। তৃতীয় মিনিটেই তারা গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। এরপর দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশের রক্ষণে চাপ আরও বাড়িয়ে দেয় ভারতীয়রা। ২২ মিনিটে জুগরাজ সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও দুই গোল করে ভারত। ২৭ মিনিটে গোল করেন হারমানপ্রীত সিং। এরপর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

তৃতীয় কোয়ার্টারে ভারতের আক্রমণের মুখে বাংলাদেশ বেশ কয়েকবার চাপে পড়ে। ৩২ মিনিটে সুখজিত সিং গোল করেন। এরপর ৪০ মিনিটে আবারও জালে বল পাঠান হারমানপ্রীত। ৪৪ ও ৪৫ মিনিটে পরপর দুই গোল করে ভারতের ব্যবধান আরও বাড়িয়ে দেন শিলানন্দ লাকরা। একই সময়ে হারমানপ্রীতও নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

শেষ কোয়ার্টারেও ভারতের দাপট অব্যাহত থাকে। ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সঞ্জয় গোল করেন। ম্যাচের শেষ মিনিটে মানদীপ সিং ভারতের দশম গোলটি করে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান ১০-০ করেন। বাংলাদেশের হয়ে ম্যাচের ৩৬ মিনিটে হলুদ কার্ড দেখেন রোমান সরকার। পুরো ম্যাচে ভারত যেখানে ধারাবাহিক আক্রমণ ও দ্রুত পাসিংয়ে আধিপত্য ধরে রাখে, সেখানে বাংলাদেশের খেলোয়াড়রা মূলত প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিলেন।

গ্রুপ পর্বের শুরুটাও অবশ্য বাংলাদেশের জন্য কঠিন ছিল। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং পরের ম্যাচে জাপানের কাছে ৬-১ গোলে হারতে হয়। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৫-১ গোলের জয় দিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপে দ্বিতীয় জয়েরও দেখা পায় তারা।তবে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে দুই দলের শক্তির পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ।

spot_imgspot_img
spot_img

Related Articles