জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে মাঠে নামছে টাইগাররা। বুলাওয়েতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে। সিরিজ নির্ধারণী ম্যাচটি অলিখিত ফাইনালে রুপ নিয়েছে।
তবে বিশ্ব ক্রীড়াঙ্গন যখন রোববার নিউ জার্সিতে তাকিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের অপেক্ষায়, এর আগে বাংলাদেশ দল নামবে বুলাওয়ায়োতে শেষের স্বস্তির খোঁজে। এই সফরে এমনিতে বাংলাদেশের প্রাপ্তির ছিল সামান্যই, হারানোরই ছিল অনেক বেশি। দুই সংস্করণে সেই শঙ্কাই সত্যি হয়েছে। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। পরে ওয়ানডে সিরিজ হেরে গেছে মেহেদী হাসান মিরাজরা।
নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। এখানেও সিরিজ শুরু হয় বড় হার দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে শুক্রবার ব্যাটে-বলে ভালো পারফরম্যান্সে সিরিজ জিইয়ে রাখেন হৃদয়রা।
এই টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের একটি প্রাপ্তি ইয়াসির আলি চৌধুরির ব্যাটিং। প্রায় সাড়ে তিন বছর পর হুট করেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে তাকে। তখন সেটা প্রশ্নের জন্ম দিলেন জবাব দিয়েছেন তিনি ব্যাট হাতে।
বাংলাদেশ একাদশ : তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, আব্দুল গাফ্ফার সাকলাইন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, টিনোটেন্ডা মাপোসা, ক্লিভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।


