ফাইনালের ট্যাকটিক্যাল যুদ্ধে আর্জেন্টিনা-স্পেনের ফুটবল মহারণ

বিশ্বকাপ ফাইনাল ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন ১৯৬৬ বিশ্বকাপে একবার মুখোমুখি হয়েছিল সেবার আলবিসেলেস্তেরা ২-১ গোলে পরাজিত করেছিল স্পেনকে। তবে বিশ্বকাপসহ আন্তর্জাতিক ম্যাচে উভয় দল মোট ১৪ বার মুখোমুখি হয়েছে যার মধ্যে জয় সমান ৬টি করে আর ২টি ম্যাচ ড্র হয়েছে। তবে আজকের লড়াই ভিন্ন একদিকে যেমন বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ অন্যদিকে শিরোপা ধরে রাখা ও পুনরুদ্ধার করার হিসেব। তাই ২০২৬ বিশ্বকাপ ফাইনালটি শুধুই দুই দলের লড়াই নয়, এটি একদিকে যেমন দুই দেশের ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ অন্যদিকে স্পেনের বল দখল, পজিশনাল ফুটবল ও সমন্বিত প্রেসিং অ্যাটাক, আবার আর্জেন্টিনার নমনীয় কৌশল, দ্রুত ট্রানজিশন এবং লিওনেল মেসিকে ঘিরে গড়ে ওঠা সৃজনশীলতার লড়াই। বিশ্লেষকদের মতে এই ম্যাচ হবে; ফাইনালের ট্যাকটিক্যাল যুদ্ধে আর্জেন্টিনা-স্পেনের ফুটবল মহরণ।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল ম্যাচ নিয়ে উভয় দলের শক্তি ও দুর্বলতার জায়গা গুলো নিয়ে বিশ্লেষন করে দেখবো কোন দলটি এগিয়ে রয়েছে:

স্পেনের কৌশলঃ

স্পেন বলের দখল নিয়ে খেলার নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে খেলবে, পূর্বের ম্যাচে বিশেষ করে সেমিতে ফ্রান্সকে এই নীতি অবলম্বন করে হারিয়েছে। স্পেন সাধারনত ৬০-৬৫ শতাংশ বল দখলে রাখার চেষ্টা করবে। রদ্রিকে কেন্দ্র করে মিডফিল্ডে ত্রিভুজ তৈরি করে খেলতে চাইবে আবার ফুলব্যাকরা ওপরে উঠে মাঠকে বড় করবে।  

হাই প্রেসিং:

স্পেনের খেলার অন্যতম ধরন বল হারানোর ৫-৭ সেকেন্ডের মধ্যেই তা পুনরুদ্ধারের চেষ্টা করে এবং প্রতিপক্ষকে স্থির হতে দেয়না। আজও তারা আর্জেন্টিনাকে পেছনে ফেলতে চাইবে হাই প্রেসিং করে।

লামিন ইয়ামাল:

ওয়ান টু ওয়ান এ খুবই বিপদজনক তিনি। ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে ড্রিবল ও কাট-ইনের মাধ্যমে সুযোগ তৈরি করেন এ ক্ষেত্রে তিনি আর্জেন্টিনার অ্যালিস্টার, ফের্নাান্দেজ আর ট্যাগলিয়াফিকোর সামনে পড়বেন যা আর্জেন্টিনার বাম ডিফেন্ডারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।

আর্জেন্টিনার কৌশলঃ

মিড-ব্লক ডিফেন্স সবসময় হাই প্রেস করবে না। মাঝমাঠে প্রতিপক্ষকে আটকে দ্রুত কাউন্টার অ্যাটাক চালাবে। মাঠের মাঝামাঝি অংশে একটি সুশৃঙ্খল রক্ষণভাগ তৈরি করে প্রতিপক্ষের আক্রমণ থামানোর চেষ্টা করবে। আর্জেন্টিনা সাধারণত প্রতিপক্ষকে নিজেদের অর্ধের মাঝামাঝি পর্যন্ত এগিয়ে আসতে দেয়। এরপর মিডফিল্ড ও ডিফেন্সের দূরত্ব কমিয়ে খেলার জায়গা সংকুচিত করে।

মেসি ফ্রি রোল: মেসি মাঝমাঠে নেমে খেলবেন বল তৈরীর জন্য। তিনি স্পেনের দুই মিডফিল্ডারের মাঝখানের জায়গা কাজে লাগাতে চাইবেন। তার পাস থেকেই লাউতারো বা উইঙ্গারদের রান শুরু হবে আবার অ্যালিস্টার লং পাসে সহায়তা করবেন।

দ্রুত ট্রানজিশন:

প্রতিপক্ষের কাছ থেকে বল নিয়েই দ্রত ৩-৪ পাসে আক্রমণে যাওয়ার চেষ্টা করবে। স্পেনের ডিফেন্ডররা যখন ওপরে উঠে আসবে তখন তাদের পেছনের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে আক্রমন চালাবে। এই টুর্নামেন্টে আর্জেন্টিনা একাধিক নকআউট ম্যাচে পিছিয়ে থেকেও দ্রুত ট্রানজিশন ও শেষ মুহূর্তের কার্যকর আক্রমণে জয় পেয়েছে।

ফাইনালের ট্যাকটিক্যাল যুদ্ধে আর্জেন্টিনা-স্পেনের ফুটবল মহারণ
আর্জেন্টেনা কোচ লিওনেল স্কালোনি

 দু-দলের বড় ট্যাকটিক্যাল যুদ্ধঃ

রদ্রি বনাম মেসি: রদ্রি যদি মেসির পাসিং লেন বন্ধ করতে পারেন, স্পেন সুবিধা পাবে। আবার মেসি যদি রদ্রিকে পাশ কাটিয়ে জায়গা বের করতে পারেন তাহলে আর্জেন্টিনা ভয়ংকর হয়ে উঠবে।

লামিন ইয়ামাল বনাম আর্জেন্টিনার বামপ্রান্ত:

স্পেনের সবচেয়ে বড় অস্ত্র ইয়ামালের গতি ও ড্রিবল। তাকে ডাবল মার্কিং না করলে বড় ক্ষতি হতে পারে আর্জেন্টিনার সেক্ষেত্রে আর্জেন্টিনার লেফট মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ ও অ্যালিস্টারকে চ্যালেঞ্জ নিতে হবে লামিন ইয়ামালকে সামলানোর জন্য।

ম্যাক অ্যালিস্টার এনজো বনাম স্প্যানিশ মিডফিল্ড: প্রথমতস্পেনের আক্রমন ভাঙ্গবেন তার পর বলের দখল নিয়ে দ্রুত আক্রমনে যেতে পারলে সফল হবেন। স্পেনের পাসিং ভাঙা, দ্বিতীয়ত বল দখল এবং দ্রুত কাউন্টারে যাবেন এই তিন কাজই তাদের করতে হবে। তাহলে মধ্যমাঠে সফল হবে আর্জেন্টিনা।

কোন দল কোথায় এগিয়ে?

স্পেন বল দখল, পজিশনাল ফুটবল, দলগত সমসন্বয় আর মিডফিল্ডে সামান্য এগিয়ে থাকবে অপরদিকে আর্জেন্টিনা ট্রানজিশন, রক্ষণভাগ, কাউন্টার অ্যাটাক আর মানসিক দৃঢ়তা আর মেসির ব্যক্তিগত ম্যাচ উইনিং পাওয়ারে কিছুটা এগিয়ে থাকবে।  

ম্যাচের সম্ভাব্য চিত্র:

প্রথম ২০ মিনিট স্পেন বল দখলে রেখে ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ করবে। ২০–৬০ মিনিট: আর্জেন্টিনা ধৈর্য ধরে অপেক্ষা করবে এবং কাউন্টার অ্যাটাকের সুযোগ খুঁজবে। শেষ ৩০ মিনিট ম্যাচ ওপেন হয়ে যেতে পারে। স্পেন আক্রমণ বাড়ালে আর্জেন্টিনা দ্রুত ট্রানজিশনে সবচেয়ে বেশি বিপজ্জনক হবে।

ম্যাচ নির্ধারণ করতে পারে যে ৫টি বিষয়ঃ

স্পেন মেসিকে বিচ্ছিন্ন রাখতে চাইবে। আর্জেন্টিনার ইয়ামালকে সামলানো। বলের দখলে জয়ী। সেট-পিসে সফল হওয়া এবং বদলি খেলোয়াড়দের প্রভাব।

সার্বিক মূল্যায়নঃ

ট্যাকটিক্যাল দিক থেকে স্পেনের পজিশনাল ফুটবল, প্রেসিং এবং বলের নিয়ন্ত্রণ কিছুটা এগিয়ে। তবে আর্জেন্টিনার বড় শক্তি হলো পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানো, দ্রুত ট্রানজিশন এবং মেসির সৃজনশীলতা। ফলে ম্যাচটি একপেশে হওয়ার সম্ভাবনা কম; বরং ছোট ছোট ট্যাকটিক্যাল মুহূর্ত, ব্যক্তিগত নৈপুণ্য এবং ট্রানজিশনের কার্যকারিতাই বিশ্বকাপের শিরোপা নির্ধারণ করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles