ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর, ফাইনালের জন্য প্রস্তুত স্পেনের তরুণ তারকা

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের জন্য দলের সেরা তারকা লামিনে ইয়ামাল শতভাগ ফিট বলে জানিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ফ্রান্সের বিপক্ষে প্রথম সেমিফাইনালে লুকা দিনিয়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে পায়ে ব্যথা পান ইয়ামাল। তারপরও ম্যাচের পুরো সময় মাঠে ছিলেন তিনি। কিন্তু ফাইনালের আগে দলের সঙ্গে অনুশীলন করেননি ইয়ামাল। তাই ইয়ামালের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা জাগে। কিন্তু সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন দে লা ফুয়েন্তে।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইয়ামলাকে নিয়ে স্পেন কোচ জানান, শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত আছেন তারকা এই ফরোয়ার্ড।

লা ফুয়েন্তে বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে ২২ মিনিটে পেনাল্টির ঠিক আগে লুকার সঙ্গে বল দখলের লড়াইয়ে পায়ে ব্যথা পেয়েছিল ইয়ামাল। তখন থেকেই বেশ অস্বস্তিবোধ করছিল সে। তারপরও পুরো ম্যাচ খেলেছে ইয়ামাল। ম্যাচ শেষে বিশ্রামে ছিল সে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম, সে আলাদা অনুশীলন করুক এবং ফিজিওদের পর্যবেক্ষণে থাকুক। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। তবে সে এখন ঠিক আছে এবং তার শারীরিক কোনো সমস্যা নেই। শারীরিকভাবে সে পুরোপুরি প্রস্তুত আছে। চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছি, সব কিছুই ইতিবাচক আছে।’

ইয়ামাল দলের সঙ্গে অনুশীলন করেছেন বলে জানান দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘ফাইনালের দু’দিন আগে দলের সঙ্গে অনুশীলন করেছে ইয়ামাল। আজ (গতকাল) দলের সবাই এক সঙ্গে অনুশীলন করেছে। আগামীকাল (আজ) শেষ অনুশীলন পর্বটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’

এদিকে পেশিতে টান লাগায় ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে মাঠ ছাড়েন রাইটব্যাক পেদ্রো পোরো। ইয়ামালের মত দলের সঙ্গে অনুশীলন করেননি তিনিও। তবে ফাইনালের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন পোরোও।

নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles