বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে। রবিবার বুলাওয়েতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে স্বাগতিকরা। ফলে সিরিজ জিততে বাংলাদেশের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে।

এদিন বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৬ রানেই ওপেনিং জুটি ভাঙেন বাংলাদেশের স্পিনার শেখ মেহেদী হাসান। তবে দ্বিতীয় উইকেটে ভালো জুটি পায় স্বাগতিকরা।

ওপেনার ব্রায়ান বেনেট ও ডিওন মেয়ার্স মিলে গড়েন ৭১ রানের জুটি। ৩৮ বলে ৪৭ রানে থামেন বেনেট। এদিন ফিফটির দেখা পেয়েছেন মায়ার্স। তার ইনিংস থামে ৭২ রানে। ৫২ বলে খেলা এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও দুটি ছয়ে সাজানো।

শেষ দিকে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সুবিধা করতে পারেননি কেউই। শেষ পর্যন্ত আর কেউই ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিতে যেতে পারেননি। দলনেতা সিকান্দার রাজা ৩, রায়ার্ন বার্ল ৭, ব্র্যান্ড ইভান্স ১ ও ক্লাইভ মাদানদে শূন্য রানে সাজঘরে ফেরেন। আর মিল্টন সুম্বা ৪ ও মাপোসা শূন্য রানে অপরাজিত থাকেন।

বল হাতে বাংলাদেশের পক্ষে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ দুটি উইকেট নেন। আর একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles