• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
শুক্রবার, জুন ১২, ২০২৬
  • Login
LIVE ⚽ World Cup Live Score
খেলা.লাইভ
FIFA World Cup 2026
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – ১২টি গ্রুপের পূর্ণাঙ্গ তালিকা
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – বাংলাদেশ সময়ে পূর্ণাঙ্গ সময়সূচি
    • আজকের ফুটবল লাইভ স্কোর
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • আইপিএল (IPL) ২০২৬
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result

Home স্পোর্টস আপডেট ফুটবল

গোলবন্যার ম্যাচে পিএসজি হারাল বায়ার্নকে

চ্যাম্পিয়নস লিগ সেমিতে গোলের রেকর্ড

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
এপ্রিল ২৯, ২০২৬
in ফুটবল, স্পোর্টস আপডেট
Reading Time: 12 mins read
0
A A
0
গোলবন্যার ম্যাচে পিএসজি হারাল বায়ার্নকে

গোলবন্যার ম্যাচে পিএসজি হারাল বায়ার্নকে, ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

গোলবন্যার ম্যাচে পিএসজি ৫–৪ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রাখল। মঙ্গলবার রাতে নিজেদের মাঠ পার্ক দ্য প্যারিসে সফরকারী বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমির ইতিহাসে এটাই সর্বাধিক গোলের রেকর্ড। সেমির প্রথম লেগে এমন উত্তেজনাকর ম্যাচ জিতে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এগিয়ে থাকল।

এমন সেমিফাইনাল দেখা যায়নি আগে, গোলবন্যার ম্যাচে পিএসজি জিতেছে। সেমিফাইনাল ম্যাচের ইতিহাসে সর্বাধিক গোল হয়েছে এদিন। দুই দল মিলিয়ে করেছে ৯টি গোল! এই আসরের ইতিহাসে এর আগে ২০১৭-১৮ মৌসুমে প্রথম লেগে ৫-২ এবং দ্বিতীয় লেগে ২-৪ গোলের সেমি দেখা গেলে লিভারপুল ও এএস রোমার মধ্যে। গত মৌসুমে সেমির দ্বিতীয় সাক্ষাতে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারায় ইন্টার মিলান। এছাড়া চারটি সেমিফাইনাল ম্যাচে ৪-০ গোলের জয়ও দেখা গেছে।

প্যারিসে গোলের শুরুটা এবার করেছিল বায়ার্ন। ম্যাচের ১৭ মিনিটেই প্যারিসের মানুষকে স্তব্ধ করে দেয় হ্যারি কেইনের পেনাল্টি। তার লক্ষ্যভেদে পিছিয়ে পড়ে পিএসজি (০-১)। তবে স্বাগতিকদের উৎসবের রংয়ে রাঙ্গাতে দেরি করেননি কেভিচা কাভারাতস্কেলিয়া। এ জর্জিয়ান স্ট্রাইকার দেজিরে দুয়ের থেকে পাওয়া বল বায়ার্নের জালে জড়িয়ে দেন (১-১)।

গোলবন্যার ম্যাচে পিএসজি হারাল বায়ার্নকে
কাভারাতস্কেলিয়া জোড়া গোল করেন, ছবি : সংগৃহীত

সমতায় ফিরে আক্রমণের ধার বেড়ে যায় পিএসজির। গতবারের চ্যাম্পিয়নরা এগিয়ে যায় ৩৩ মিনিটে উসমান দেম্বেলে আর জোয়াও নেভেসের যৌথ প্রযোজনায়। নেভেস গোল করে লিড দেন প্যারিসের দলটিকে (২-১)।

এরপর খেলা চলতে থাকে আক্রমণ-প্রতি আক্রমণের মধ্যে দিয়ে। দুই দলের আক্রমণ ভাগে এক ঝাঁক তারকা আলোর ঝলকানিতে ব্যতিব্যস্ত রাখেন রক্ষণভাগ আর গোলরক্ষককে। সমান তালের এই ছন্দময় লড়াইয়ে শেষ পর্যন্ত সমতা আনে বায়ার্ন ৪১ মিনিটে। পাভলোভিচের কাছ থেকে বল পেয়ে গোল করেন মাইকেল অলিস (২-২)।

গোলবন্যার ম্যাচে পিএসজি জিতল

কিন্তু বাভারিয়ানদের এই আনন্দ মাটি হয়ে যায় নিজেদের ভুলে। এবার প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় বায়ার্ন। দেম্বেলে গোল করে এগিয়ে নেন পিএসজিকে (৩-২)। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সেমি কিংবা ফাইনালের প্রথমার্ধে এটাই সবচেয়ে বেশি স্কোরের ম্যাচ।

দ্বিতীয়ার্ধেও উত্তেজনা বজায় থাকে। উভয় দলের রক্ষণভাগ আর গোলরক্ষকদের চরম ব্যস্ত রাখেন আক্রমণভাগের খেলোয়াড়রা। তবে পিএসজি যেন দুর্বার হয়ে ওঠে, তাই এগিয়ে যায় ৫৬ মিনিটে কাভারাতস্কেলিয়ার দ্বিতীয় গোলে। দুই মিনিট পরেই ব্যবধান বাড়িয়ে ৫-২ করেন দেম্বেলে তার আরেকটি গোল করে।

গোলবন্যার ম্যাচে পিএসজি হারাল বায়ার্নকে
জোড়া গোলে পিএসজিকে বড় লিড এনে দেন দেম্বেলে, ছবি : সংগৃহীত

ম্যাচের তখনো বাকি আধা ঘণ্টার বেশি, তাই আরো নাটকীয়তার অপেক্ষায় থাকে পার্ক দ্য প্রিন্সেস। টানা কয়েকটি গোল করে যেন ক্লান্ত, শ্রান্ত হয়ে পড়ে পিএসজি। সেই সুযোগে মরিয়া বায়ার্ন পরপর দুটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। ৬৫ মিনিটে দায়ো উপামেকানো ও ৬৮ মিনিটে লুইস ডিয়াজ গোলের দেখা পান (৫-৪)।

ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লড়াই পিএসজি-বায়ার্নের

ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লড়াই পিএসজি-বায়ার্নের

এরপর যথেষ্ট সময় ছিল আরো কিছু গোল হওয়ার। দুই দলই সুযোগ পেয়েছে। সমতায় ফেরার জন্য কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় সেটি পারেনি বায়ার্ন। সবচেয়ে বড় সুযোগটা বরং উজ্জীবিত পিএসজিই পেয়েছে ৮৬ মিনিটে যখন একটি শট সাইডবারে লেগে প্রতিহত হয়।

এরপরও প্রথম লেগে ৫-৪ গোলের জয়ে ফাইনালের পথে এগিয়ে থাকল পিএসজি। চ্যাম্পিয়নস লিগে সেমির ম্যাচ সবচেয়ে বেশি ১২ বার হেরেছে রিয়াল মাদ্রিদ, ১০ বার হেরেছে বার্সেলোনা। এবার বার্সাকে ছুয়েছে বায়ার্ন, তারাও হারল ১০ বার।  

গোলবন্যার ম্যাচে পিএসজি হারাল বায়ার্নকে
গোলবন্যার ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়ছেন হ্যারি কেইনরা, ছবি : সংগৃহীত

এ ছাড়া চ্যাম্পিয়নস লিগের সেমিতে দ্বিতীয় সর্বাধিক ৪০ গোল হজম করার রেকর্ড হয়েছে বায়ার্নের। রিয়াল ৪৪, বার্সা ৩৮ গোল হজম করেছে সেমিতে।

khela.live এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

khela.live এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

পরের সাক্ষাতটা অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। সেখানে স্বাগতিক বায়ার্ন ছেড়ে কথা বলবে না, কারণ প্রতিপক্ষের মাঠেই চারটি গোল করে তারাও বেশ সন্তুষ্ট চিত্তেই ঘরে ফিরেছে। তাই সেমির দ্বিতীয় লেগে চমকপ্রদ আরো অনেক কিছুই বাকি থাকছে ফুটবলপ্রেমিদের জন্য।

যে মন্ত্র পড়ে বদলে যায় বাংলাদেশ

যে মন্ত্র পড়ে বদলে যায় বাংলাদেশ

Via: এমআর

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

কানাডা-বসনিয়া কঠিন পরীক্ষা - কারা এগিয়ে

কানাডা-বসনিয়া কঠিন পরীক্ষা – কারা এগিয়ে?

জুন ১২, ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ফ্যাব ফোরের একজন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ফ্যাব ফোরের একজন

জুন ১২, ২০২৬
যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের দ্বৈরথে এগিয়ে কারা?

যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের দ্বৈরথে এগিয়ে কারা?

জুন ১২, ২০২৬
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ

জুন ১২, ২০২৬
এবারের বিশ্বকাপের ১ম লাল কার্ড - দক্ষিণ আফ্রিকার থেম্বা জেওয়ানের

এবারের বিশ্বকাপের ১ম লাল কার্ড – দক্ষিণ আফ্রিকার থেম্বা জেওয়ানের

জুন ১২, ২০২৬
গিলবার্তো মোরা ভাঙলেন ১৯৩০ বিশ্বকাপের রেকর্ড

১৯৩০ বিশ্বকাপের রেকর্ড ভাঙলেন গিলবার্তো মোরা

জুন ১২, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
এক নজরে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা একাদশ

এক নজরে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা একাদশ

জুন ১২, ২০২৬
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের পর্দা উঠলো আজতেকায়

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের পর্দা উঠলো আজতেকায়

জুন ১২, ২০২৬
মেক্সিকোর সামনে আজ উদ্বোধনী অভিশাপ ভাঙার চ্যালেঞ্জ

মেক্সিকোর সামনে আজ উদ্বোধনী অভিশাপ ভাঙার চ্যালেঞ্জ

জুন ১১, ২০২৬
পিছিয়ে পড়েও শুভ সূচনা দক্ষিণ কোরিয়ার

পিছিয়ে পড়েও শুভ সূচনা দক্ষিণ কোরিয়ার

জুন ১২, ২০২৬
কানাডা-বসনিয়া কঠিন পরীক্ষা - কারা এগিয়ে

কানাডা-বসনিয়া কঠিন পরীক্ষা – কারা এগিয়ে?

জুন ১২, ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ফ্যাব ফোরের একজন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ফ্যাব ফোরের একজন

জুন ১২, ২০২৬
ইতালিকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া দলের বিশ্বকাপ যাত্রা শুরু আজ

ইতালিকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া দলের বিশ্বকাপ যাত্রা শুরু আজ

জুন ১২, ২০২৬
যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের দ্বৈরথে এগিয়ে কারা?

যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের দ্বৈরথে এগিয়ে কারা?

জুন ১২, ২০২৬

Recommended

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist