তিন বছর পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ

দীর্ঘ তিন বছরের বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ হকি লিগ। আগামী শনিবার শুরু হতে যাওয়া এবারের আসরে অংশ নিচ্ছে ১১টি দল।

রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে মোট ১০টি ম্যাচ। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল উঠবে প্রিমিয়ার বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দলকে নেমে যেতে হবে দ্বিতীয় বিভাগে।

হকির মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। খেলোয়াড় কিংবা কোচদের সঙ্গে আম্পায়ারদের মতবিরোধের ঘটনাও দেখা যায় নিয়মিত। তবে এবারের লিগে এমন পরিস্থিতি এড়াতে শুরু থেকেই ক্লাবগুলোকে হকির নিয়মকানুন মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে।

আম্পায়ার্স বোর্ডের সেক্রেটারি নাজিরুল ইসলামের ভাষ্য, নতুন নিয়মগুলো নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে। ম্যাচ চলাকালে নিয়ম ভাঙলে হকির আইন ও লিগের বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

তিন বছর আগে অনুষ্ঠিত প্রথম বিভাগ লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল। তবে এবারের আসরে কোনো বিদেশি খেলোয়াড়কে খেলানোর অনুমতি দেওয়া হয়নি।

লিগ কমিটির সেক্রেটারি ইউসুফ আলী জানান, দেশে খেলোয়াড়ের সংখ্যা কম হওয়ায় স্থানীয়দের বেশি সুযোগ দেওয়াই এবার মূল লক্ষ্য। বিদেশি খেলোয়াড় খেললে দেশি খেলোয়াড়দের মাঠে নামার সুযোগ কমে যেতে পারে বলেই এবারের লিগে বিদেশী খেলোয়াড় না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবারের প্রথম বিভাগ লিগে অংশ নিচ্ছে ওয়ারী ক্লাব, ফরাশগঞ্জ এসসি, হকি ঢাকা ইউনাইটেড, শিশু-কিশোর সংঘ, পিডব্লিউডি এসসি, ঢাকা ওয়ান্ডারার্স, কম্বাইন্ড এসসি, রায়েরবাজার এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ঢাকা ইয়াং স্টার ও ব্যাচেলর এসসি।

অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবকে আর্থিক সহায়তা হিসেবে আড়াই লাখ টাকা করে অনুদান দিচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন।

তিন বছর পর ফের শুরু হওয়া এই লিগে তাই একদিকে থাকবে প্রিমিয়ার বিভাগে ওঠার লড়াই, অন্যদিকে দ্বিতীয় বিভাগে অবনমন এড়ানোর প্রতিযোগিতা।

টুর্নামেন্টের বিস্তারিত জানাতে বিকেলে ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রথম বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক জনাব মোঃ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম বাবলু ও আম্পায়ার্স বোর্ডের সম্পাদক নাজিরুল ইসলাম নাজু।

শনিবার দুপুর আড়াইটায় লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডাব্লিউ, পিএসসি।

spot_imgspot_img
spot_img

Related Articles