মেজর লিগ সকারে বুধরাত রাতে অনুষ্ঠিত ম্যাচে গোল গোল পাননি লিওনেল মেসি। তবে গোলের রূপকার ছিলেন আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক। আর তাতেই নিউইয়র্ক সিটি এফসি’র বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।
নিজেদের মাঠের খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় ইন্টার মায়ামি। প্রথমার্ধে লুইস সুয়ারেজের সহায়তায় গোল করে দলকে এগিয়ে দেন বেরতেরামে। নিউইয়র্ক সিটির গোলরক্ষক ম্যাথিউ ফ্রিসকে পরাভূত করে বল জালে পাঠান তিনি। গত ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়েনের বিপক্ষে গোল করার পর এটিই ছিল তার প্রথম গোল। দীর্ঘ গোলখরা কাটিয়ে দলের গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠেন এই ফরোয়ার্ড।
প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুন
প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুন করে মায়ামি। মেসির সঙ্গে বল আদান প্রদান করে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার দি পল। তার জোরালো শট নিউইয়র্ক সিটির গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়। মেসির নিখুঁত পাসে পাওয়া সুযোগটি কাজে লাগিয়ে দলের জয় অনেকটা নিশ্চিত করেন পল।

চলতি লিগে দূর্দান্ত ছন্দে আছেন মেসি। গোল্ডের বুটের দৌড়ে ২৩ গোল নিয়ে সবার ওপরে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়ক। শুধু গোল করা নয়, সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও এগিয়েও তিনি। নিয়মিত মৌসুমে তার অ্যাসিস্টের সংখ্যা ১৪।
ম্যাচে ফেরার চেষ্টা নিউইয়র্ক সিটি
দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় নিউইয়র্ক সিটি। শেষ দিকে পেনাল্টি থেকে গোল ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল দলটি। কিন্তু মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের দূর্দান্ত সেভে গোল পায়নি দলটি। এই জয়ে ২৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। শীর্ষে রয়েছে ন্যাশভিলে এসসি। ২০২৫ সালে এমএলএস কাপ জয়ের পরও এবারও প্লে অফে জায়গা করে নিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে তারা।
মেসির প্রথম মৌসুমে ২০২৩ সালে প্লে অফে জায়গা করে নিতে পারেনি মায়ামি। তবে পরবর্তী তিন মৌসুমে নিয়মিত প্লে অফে খেলেছে তারা। গত মৌসুমে শিরোপাও জয় করেছে। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় মেসিরা। আগামী শনিবার পরবর্তী ম্যাচে মায়ামি আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলবে। একই দিনের লস অ্যাঞ্জেলসের মুখোমুখি হবে নিউইয়র্ক সিটি।




