রোহিতকে এখনই ছাঁটাইয়ের তালিকায় রাখছে না ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রত্যাশামতোই দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা। তাঁকে দলে রাখার মধ্য দিয়ে আপাতত স্পষ্ট হয়েছে, ওয়ানডে ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা থেকে এখনই বাদ পড়ছেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনাতেও রোহিতকে বিবেচনায় রাখা হতে পারে।

রোহিতের সঙ্গে দলে আছেন বিরাট কোহলিও। তবে অভিজ্ঞ দুই ক্রিকেটার ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়া জায়গা পাননি। পান্তকে মূলত টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনা করা হচ্ছে ইরানি ট্রফির দলে তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্তেও তেমনই ইঙ্গিত মিলেছে। অন্যদিকে পুরোপুরি সুস্থ না হওয়ায় হার্দিককে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে রাখা হয়নি বলে ধারণা করা হচ্ছে।

চারটি আলাদা প্রতিযোগিতার দল চূড়ান্ত করতে বুধবার বৈঠকে বসেছিল ভারতীয় নির্বাচক কমিটি। বৈঠক শেষ হতে বেশ সময় লাগে। তবে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন রোহিতই। ইংল্যান্ড সফরের মাঝপথে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর রোহিতকে জানিয়েছিলেন, ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁকে আর রাখা হচ্ছে না। পরে অবশ্য বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছিলেন, রোহিতকে ওয়ানডে দল থেকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বোর্ডের।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে সবচেয়ে বড় চমক দুই নতুন মুখ। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে সুযোগ পেয়েছেন জম্মু-কাশ্মীরের আকিব নবি ও মুম্বাইয়ের নামান ধীর। দুজনই অলরাউন্ডার। এখন দেখার বিষয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কি না।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে দলঃ শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, মোহাম্মদ সিরাজ, আকিব নবি, যশস্বী জয়সয়াল ও নামান ধীর।

spot_imgspot_img
spot_img

Related Articles